মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ৫ ব্রাজিল সমর্থক। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আর্জেন্টিনা ও সৌদি আরব খেলার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, আর্জেন্টিনা-সৌদি আরবের খেলা শেষে গোপালগঞ্জ সদরের নবীনবাগ মার্কাস মহল্লায় সন্ধ্যায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক সময় উভয় পক্ষের ধস্তাধস্তি ও হাতাহাতি সংঘর্ষে রুপ নিলে এ হতাহতের ঘটনা ঘটে।
এতে আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিলের ৫ সমর্থক আহত হয়। আহতদের মধ্যে মার্কাস মহল্লার বিপ্লব জমাদারের ছেলে সুব্রত জমাদার এবং অরুন জমাদারের ছেলে আশিক জমাদারকে ২৫০ শয্যা বিশিষ্ট শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অপর তিন জন হাসপাতালের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন। এ ঘটনার পরে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছেন বলে জানিয়েছেন সদর থানা পুলিশ।
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
সব মন্তব্য
No Comments