ডেস্ক রিপোর্ট: পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মায়ানমার উপকূলের নিকটে একটি লঘুচাপ বিরাজ করছে। এটি উত্তরউত্তরপশ্চিম দিকে মায়ানমার-বাংলাদেশ উপকূল বরাবর অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তরপূর্ব বঙ্গোপসাগর
এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন
এলাকার উপর দিয়ে দমকা/ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর পুনঃ ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের
কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে আবারও ভোটের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ২০ আগস্ট অনুষ্ঠেয় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বৈধ প্রার্থীদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এবার সংসদে সরাস ...
স্টাফ রিপোর্টার: শিশু, নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, অধিকার ও ক্ষমতায়নে কাজের মধ্য দিয়ে ৩০ বছর পূর্ণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি)। সংস্থাটি ‘ক্ষমতায়ন, উদ্ভা ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে কর কর্মকর্তাদের শাস্তি দেওয়ার ঘটনাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ দেওয়ার পাশ ...
স্টাফ রিপোর্টার: নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্ভরযোগ্য গণপরিবহন নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার ( ...
সব মন্তব্য
No Comments