স্টাফ রিপোটার: ফেনী জেলার ছাগলনাইয়া থানার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ স্থানান্তর করার মাধ্যমে পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র করছে ইউনিটেক্স গ্রুপ। স্কুল ভবন বর্তমানে যেখানে রয়েছে সেখান থেকে কোনোভাবেই সরাতে দেওয়া হবে না। শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষায় প্রয়োজনে জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যাবে স্কুলের সাবেক শিক্ষার্থীরা। যেকোনো মূল্যে স্কুল স্থানান্তর ও পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র প্রতিরোধ করার ঘোষণা দিয়েছেন তারা।
শনিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মুহুরীগঞ্জ স্কুল ও কলেজ স্থানান্তরবিরোধী সংগ্রাম পরিষদের সমাবেশে এ ঘোষণা দেন স্কুলের সাবেক শিক্ষার্থীরা।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ও স্কুলের সাবেক শিক্ষার্থী সোহেল হায়দার চৌধুরী বলেন, ইউনিটেক্স গ্রুপ বঙ্গবন্ধুর নামে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের নামে এলাকার সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে জমি কিনেছে। এখন তারা স্টিল মিল স্থাপনের মাধ্যমে এলাকার পরিবেশ বিনষ্টের চক্রান্ত করছে। স্কুল স্থানান্তর করে এলাকার মানুষকে অশিক্ষার অন্ধকারে ঠেলে দিতে চাইছে। তারা কৃষিজমি বিনষ্ট ও জলাশয় ভরাট করে একদিকে পরিবেশ বিনষ্ট করছে, অন্যদিকে স্টিল মিল স্থাপন করে এলাকার পরিবেশ ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ পরিস্থিতিতে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হস্তক্ষেপ কামনা করছি।
সংগ্রাম পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ ফারুক (দুলাল) মাহবুবুল হক খোন্দকার, খোন্দকার নূর উদ্দিন লিটন, কর আইনজীবী নাসির উদ্দিন, অ্যাডভোকেট রবিউল হোসেন, জাহাঙ্গীর আলম (জোসেফ জাহাঙ্গীর), মোহাম্মদ শাহাবুদ্দিন, সাইফুল হক ইরান, নূরুল আবছার, মোহাম্মদ মূসা, মিজানুর রহমান বাদল, ইরফানুল বারী খান সোহেল খোন্দকার নাসির উদ্দিন চুন্নু, কাওসার পারভেজ, ফখরুল আলিম লিংকন প্রমুখ। সমাবেশে স্কুলের শতাধিক সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী-কে নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা-এর স্থলাভিষ ...
স্টাফ রিপোর্টার: দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার গোয়েন্দা সতর্কতার প্রেক্ষিতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংশ ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সংসদকে জানিয়েছে, আগামী ৩০ এপ্রিল জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ হওয়ার পরপরই সারাদেশে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সমন্বিত এবং কঠোর সাঁড়াশ ...
যশোর অফিস: যশোরে স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে ৫০০ শয্যা বিশিষ্ট একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের চাচড়া এলাকার হরিণার বিল এ ...
সব মন্তব্য
No Comments