ডেস্ক রিপোর্ট: দ্রব্যমূল্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিকেলে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীরউত্তম মেজর হায়দার মিলনায়তনে এই হরতাল কর্মসূচির ঘোষণা দেন গণস্বাস্থ্য কেন্দ্রর ট্রাস্টি।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, জনগণের কথা সরকারের কানে প্রবেশের জন্য আগামী ২৮ মার্চ সব রাজনৈতিক দলের, সব মানুষের উচিত শান্তিপূর্ণভাবে হরতাল পালন করা।
সব শ্রমজীবী মানুষের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনার ২৮ তারিখ বাসার বাইরে বের হবেন না। বের হলেও হরতালে যোগ দেওয়ার জন্য বের হবেন। সবাই মিলে দল মত নির্বিশেষে যে যেভাবে পারেন ২৮ মার্চ এই হরতালের পালন করেন।
গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বলেন, দেশ কঠিন সময় অতিক্রম করছে। এটা ১৯৭৪ সালের পূর্বাভাস। ১৯৭৪ সালে অনাহারে ৩ লাখ মানুষ মৃত্যুবরণ করেছিল। কয়েক মাস আগেও আমাদের দেশে রাষ্ট্রীয় উদ্বৃত্ত ছিল ৪৭ বিলিয়ন ডলার। এখন সেটা ৪৩ বিলিয়ন ডলারে চলে আসছে। এই চার বিলিয়ন কোথায় গেল? এই চার বিলিয়ন ডলার দিয়ে তো কয়েক বছর সারা দেশে অন্তত দুই-তিন কোটি পরিবারকে রেশন দেওয়া যেত।
সরকারের নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে জাফরুল্লাহ বলেন, অতীতের মতো হরতালের সময় নিজেরা গাড়ি ভেঙে আমাদের ওপর চাপাবেন না। এই হারতালে প্রধানমন্ত্রীকেও শামিল হওয়ার আহ্বান জানান তিনি।
হরতালের সমর্থন জানিয়ে, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সরকারের সমস্ত উন্নয়ন ধ্বংসে পড়েছে যখন জনগণ টিসিবির গাড়ির পিছে হুমড়ি খেয়ে পড়ে।
[৮] গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূর বলেন, আমরা বিভিন্ন কর্মসূচির মধ্যেই আছি। তবে হরতাল যেহেতু একটি বড় রাজনৈতিক কর্মসূচি সেহেতু আমরা দলের মিটিংয়ে এ বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাব।
ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, দ্রব্যমূল্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৮ মার্চ ভুখা মিছিল করব।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণস্বাস্থ্যের মিডিয়া কর্মকর্তা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।-আমাদের সময়.কম
রংপুর অফিস: গণভোট ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি অভিযোগ করেন, জনগণকে দেওয়া গণরায় কার্যকর না করে তা বাতিলের উ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তফশিল ঘোষণার পরই রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কা ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি বামপন্থী, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমন্বয়ে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে পাস হয়েছে স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি সংশোধনী আইন, যার ফলে ভবিষ্যতে পৌরসভা নির্বাচনে আর দলীয় প্রতীক ব্যবহার করা হবে না।
বৃহস্পতিবার (৯ এ ...
সব মন্তব্য
No Comments