আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
৮ ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে নকলা উপজেলার হলপট্টি মোড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- শেরপুর সদর উপজেলার তেতুলিয়া গ্রামের মোঃ নওশেদ এর ছেলে মোঃ নয়ন (২২), তারাকান্দি গ্রামের মোঃ পিয়ার আলীর ছেলে মোঃ রাছেল (২৪) মধ্য তারাকান্দি গ্রামের আব্দুল খালেক এর ছেলে মোঃ আলামিন (২৮) (সিএনজি ড্রাইভার)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক ফয়সাল মাহমুদ এর নেতৃত্বে উপ-পরিদর্শক মোঃ আল মাসুদ,আশরাফুল ইসলাম, আজিজুল হাকিম, রাশেদ মাহমুদ, অনিক মল্লিক সঙ্গীয় ফোর্সসহ শেরপুর জেলার নকলা উপজেলার শেরপুর টু ময়মনসিংহ রোড় হলপট্টি মোড় এলাকায় মিন্টু মিয়ার চায়ের দোকানের সামনে রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালায়।
এসময় একটি সিএনজির গতিরোধ করলে মাদক কারবারি মোঃ নয়ন, মোঃ রাসেল, মোঃ আলামিনকে আটক করে। পরে ওই সিএনজি তল্লাশী করে একটি প্লাস্টিকের বস্তার ভিতর পলিথিনে কসটেপ দ্বারা মোড়ানো গাঁজার বড় ১০টি প্যাকেট থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করে।
এব্যাপারে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক ফয়সাল মাহমুদ তিন মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, মাদক কারবারিরা এক স্বীকারোক্তিতে বলেন তারা সিএনজি দিয়ে গাঁজা পরিবহন করেন এবং শেরপুর জেলার বিভিন্ন এলাকায় পরস্পর যোগসাজসে গাঁজা বিক্রি করে। ওই তিন মাদক কারবারিকে রোববার দুপুরে নকলা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে নকলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় উপজেলার ইলুহার ইউনিয়নের জনতাহাট সংলগ্ন ব্রিজ ভেঙ্গে খালে পড়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। জানা গেছে, শনিবার দু ...
স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী দৈনিক জনতা পত্রিকার স্টাফ রিপোর্টার মো. সফিউল্লাহ্ মুন্সীর ৬০তম জন্মদিন রোববার পালন করা হয়েছে। এ উপলক্ষে পত্রিকা অফিসে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আ ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিস মার্কেটে দোকান বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত দাবি করা একদল পুরোনো ব্যবসায়ী। রোববার ২৮ জুন দুপুরে পিরোজপুর প ...
নেত্রকোণা প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে নেত্রকোণায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩ লাখ ৯১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।রোববার সকালে জেলার ২ হাজার ১ ...
সব মন্তব্য
No Comments