ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে ৮দিনব্যাপী ১৬তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব গতকাল ০১ ডিসেম্বর বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গতকাল সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নাট্যোৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রখ্যাত অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, এমপি-কে নাট্যজন সম্মাননা প্রদান করা হয়।
থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. আশিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই নাট্যোৎসবের সাফল্য কামনা করে বলেন, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে। নাট্যচর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক, মানবিক ও সৃষ্টিশীল সমাজ বিনির্মাণে কাজ করার জন্য উপাচার্য থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ৮দিনব্যাপী এই নাট্যোৎসবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬ টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিভাগীয় শিক্ষার্থীদের পরিবেশনায় ২টি করে নাটক মঞ্চস্থ হবে।
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
সব মন্তব্য
No Comments