স্টাফ রিপোর্টার: রাজধানীর কাফরুলে মোটরসাইকেল আরোহীকে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ পারভেজ (৩০) ও ২। আনোয়ার হোসেন বাবু (৩২)।
কাফরুল থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ১০ জুন রাত আনুমানিক ১টা ২০ মিনিটে পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের ১০০ গজ পূর্ব পাশে ইব্রাহিমপুর পাকা রাস্তায় ভিকটিম রাফি মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে দুষ্কৃতিকারীরা রাফির মাথার ডান পাশে ইট দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। পরে হামলাকারীরাই অটোরিকশায় করে তাকে নিয়ে যায়। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিকটিমের চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার মামলা করেন।
মামলার তদন্তে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে চারজনকে শনাক্ত করা হয়। তারা হলো- ১। মোঃ পারভেজ, ২। মোঃ ফয়সাল ওরফে কালু, ৩। আনোয়ার হোসেন বাবু ও ৪। আমিন। বৃহস্পতিবার ১১ জুন কাফরুল থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের ধোবাউড়া থানার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে পারভেজকে গ্রেফতার করে। অপর একটি দল ইব্রাহিমপুর এলাকা থেকে আনোয়ার হোসেন বাবুকে গ্রেফতার করে। ঘটনাস্থলের কাছ থেকে ভিকটিমের মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, পারভেজ আগে রাফির বাসায় ভাড়া থাকত। সেখানেই তাদের পরিচয়। পারভেজ ও তার সহযোগীরা এলাকায় মাদক ব্যবসায় জড়িত ছিল। এ নিয়ে রাফির সঙ্গে বিরোধ হয়। ৯ জুন সন্ধ্যায় রাফির সঙ্গে পারভেজ ও কালুর কথাকাটাকাটি হয়। তারা রাফিকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরদিন রাত ১টার দিকে পারভেজ, কালু, বাবু ও আমিন পূর্ব শেওড়াপাড়া এলাকায় অবস্থান নেয়। রাফি মোটরসাইকেলে এলে আমিন গতিরোধের চেষ্টা করে এবং মোটরসাইকেল না থামালে পারভেজ ইট দিয়ে তার মাথায় আঘাত করে।
ঘটনার পর আসামিরা বিষয়টি ভিন্নখাতে নিতে আশপাশের লোকজনকে জানায়, ওপর থেকে ইট পড়ে রাফি আহত হয়েছে। পরে রাফিকে অটোরিকশায় করে ইব্রাহিমপুর এলাকায় ফেলে রেখে চলে যায়।
গ্রেফতার পারভেজ ও পলাতক কালুর বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় মোট ৪৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২৯টি মামলা দায়ের করা হয়েছে বলে শুক্রবার ২৫ জুলাই ডিএমপির মিডিয়া অ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামের একটি মাঠের মধ্যে বাঁশের মাচা থেকে সামিরুল শাহ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, পারিবারিক সহিংসতা এবং মাদকাসক্তির অভিযোগে মিরাজ আলী (২৪) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্য ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে একদিনে ২ হাজার ২৪০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে অভিযানকালে ৪৭৬টি গাড়ি ডাম্পিং ও ২৯২টি গাড়ি ...
সব মন্তব্য
No Comments