স্টাফ রিপোর্টার: দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে প্রথম ধাপে ১৮ জেলার ৩০ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশু এই টিকার আওতায় থাকবে। যারা আগে হামের টিকা নিয়েছে, তারাও চলমান ক্যাম্পেইনে পুনরায় টিকা নিতে পারবে।
যেসব এলাকায় কর্মসূচি চলছে:
এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে বরগুনা সদর পৌরসভা, পাবনা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া, চাঁদপুর সদর ও হাইমচর, কক্সবাজারের মহেশখালী ও রামু, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট, নেত্রকোনার আটপাড়া, ময়মনসিংহ সদর, ত্রিশাল ও তারাকান্দা, রাজশাহীর গোদাগাড়ি, বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ, নওগাঁর পোরশা, যশোর সদর পৌরসভা, নাটোর সদর, মুন্সীগঞ্জ সদর, লৌহজং ও শ্রীনগর, মাদারীপুর সদর, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠির নলছিটি এবং শরীয়তপুরের জাজিরা উপজেলায়।
এর আগে শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানান, সারা দেশে একযোগে না করে প্রথমে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, এসব উপজেলায় হামের সংক্রমণ তুলনামূলক বেশি হওয়ায় প্রাথমিকভাবে এখানেই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
মন্ত্রী আরও জানান, বর্তমানে অসুস্থ শিশুদের হামের টিকা দেওয়া হবে না। তবে যারা ইতোমধ্যে হামে আক্রান্ত, তাদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্ট সকল অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় নিশ্চিত মৃত্যু ৬ জন।একই সময়ে নত ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৫ জন।আজ শুক্রবার স্বাস্থ্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে আজ বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ইং তারিখে বি ব্লকের সামনে থেকে মানবদেহের দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ বিশ্ব সজোগ্রেন দিবস ২০২৬ উপলক্ষ্যে একটি র্যাল ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২২ জুলাই সকাল ৮টা থেকে ২৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু ...
সব মন্তব্য
No Comments