বিশেষ প্রতিনিধি: 'সদ্য ঘোষিত বাজেট স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে। বিজ্ঞান ও প্রযুক্তি বান্ধব বাজেট প্রদান করায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সরকারের পাশে থাকার অঙ্গিকার করছে৷'
শনিবার (৩ জুন) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন,বংলাদেশ (আইইবি)'র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও কাউন্সিল সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পার্পণ ও শ্রদ্ধা নিবেদনের সময় এই সব কথা বলেন।
আইইবির নবনির্বাচিত প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. মোঃ আবদুস সবুর বলেন, আগামী ২০৪১ সালের মধ্যেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে দেশের প্রকৌশলী সমাজ অঙ্গিকার বদ্ধ। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নে সর্বদাই কাজ করে যাবে আইইবি।
আইইবির সম্মানি সাধারণ সম্পাদক ইঞ্জি. এস. এম. মঞ্জুরুল হক মঞ্জুর বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে প্রকৌশলীরাই অন্যতম কারিগর। প্রকৌশলীদের সার্বিক সেবায় ও কল্যাণে আইইবি অতীতের মতো আগামীতেও পাশে থাকবে।
সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও আইইবির ভাইস-প্রেসিডেন্ট (সার্ভিসেস এন্ড ওয়েলফেয়ার) ইঞ্জি. মো.শাহাদাৎ হোসেন শীবলু বলেন, এই দেশের ৭০ হাজার প্রকৌশলীদের প্রতিষ্ঠান আইইবি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের যেকোন প্রয়োজনে আইইবি কাজ করবে।
এই সময় উপস্থিত ছিলেন আইইবির নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট ইঞ্জি. কাজী খায়রুল বাশার, ইঞ্জি. মোঃ নুরুজ্জামান, ইঞ্জি. খন্দকার মঞ্জুর মোর্শেদ। নবনির্বাচিত সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জি. মোঃ আবুল কালাম হাজারী, ইঞ্জি. মোঃ রনক আহসান, ইঞ্জি. অমিত কুমার চক্রবর্তী এবং ইঞ্জি. শেখ তাজুল ইসলাম তুহিন,আইইবির ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জি. মোহাম্মদ হোসাইন, সম্পাদক ইঞ্জি. নজরুল ইসলামসহ কেন্দ্রীয় কাউন্সিলের নবনির্বাচিত প্রকৌশলী, বিভিন্ন বিভাগ, কেন্দ্র ও উপকেন্দ্রের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান এবং সম্পাদকবৃন্দ৷
একই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পার্পণ করেন আইইবির নবনির্বাচিত মহিলা কমিটির চেয়ারপার্সন ইয়াসমিন রহমান, কো-চেয়ারপার্সন পারভিন সুলতানা, উরণী ইসলাম এবং সদস্য সচিব আসমা মঞ্জুসহ মহিলা কমিটির নবনির্বাচিত সদস্যবৃন্দ।
স্টাফ রিপোর্টার: চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০১টি ফ্লাইটে মোট ৪০ হাজার ৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
শুক্রবার (১ মে) বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমা ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার ভোর থেকেই টানা অঝোর বৃষ্টিতে কার্যত স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা। ভোর প্রায় পাঁচটার কিছু পর থেকে শুরু হওয়া ভারী বর্ষণ সকাল সাতটার আগ পর্যন্ত অব্যাহত থাকে, ফলে নগরীর বিভিন ...
ডেস্ক রিপোর্ট: আজ (১ মে ২০২৬) বাংলাদেশসহ বিশ্বজুড়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, মনোনীতদের প্রায় দুই-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত ও কোটিপতি। মনোনীতদের মধ্যে প্রায় ৬৫ শতা ...
সব মন্তব্য
No Comments