১. শরৎ বন্দনা
এসেছে শরৎ
হিম হিম পরশ
জানান দিচ্ছে মন।
বকুল তলা ফুলে ফুলে ভরা
শাপলার বিল, সাদা গাঙচিল
শুভ্র সাজে সেজেছে কাশের বন।
ষোড়শীর মন করে উচাটন
পরে নীল শাড়ী, হাতে পরে চুড়ি
খোপায় গুঁজে ফুল
শিউলী তলার ঘাটে
হাটে আনমনে রিনিঝিনি তানে
কতো কথা তার শিশিরের সনে
সারি সারি মেঘ উড়ে যায় দুরে
শরতের দিন দোলা দেয় মোরে
খুঁজি ফিরি তারে, ভালবাসি যারে
ক্ষনিকের মায়াজাল আচ্ছন্ন করে।
২. এলোমেলো স্বপ্ন
নিজের সাথে নিজের কতো
কথা হয় রোজ
মনে মনে হাজারটা স্বপ্ন সাজাই
আবার ভেঙ্গে গুড়াই !
কতোবার ভাবি জীবনটা যদি
এমন না হয়ে অমন হতো ,
স্বপ্নের আকাশে প্রতিদিন
হাজারটা রঙ্গিন ফানুস উড়াই ,
স্বপ্নের ফানুস গুলো যতোই ধরতে যাই
ততোই দুরে চলে যায় ,
স্বপ্ন গুলো হারিয়ে যায় আলোকবর্ষ দূরে ,
অন্ধকারের অতল গহবরে।
না বলা কথামালা গুলো
লিখে রাখি গোধূলীর নীলিমায়,
হঠাৎ আসা ঝড় সব লেখা
এলোমেলো করে দিয়ে যায়
মুছে দিয়ে যায় সাজানো স্বপ্ন আমার ….
৩. ভালবাসার ক্রন্দন---
একদিন আমি মৃত্যুর কাছাকাছি যাবো,
কোন এক সন্ধ্যাবেলায়
ঘরে ফেরা পাখির মতো ডানা ঝাপটে
উড়তে উড়তে চলে যাবো আপন ঠিকানায়,
সেদিন তুমি হয়তো আমাকে খুঁজবে
নদীর ধারে কিংবা দীঘির পাড়ে বসে
দু'ফোটা চোখের জল ফেলে
হয়তো আমার কথা বলবে
কিন্তু আফসোস --
সেদিন আমি সব কিছুর উর্ধ্বে চলে যাবো ,
তোমার কোন কথা, তোমার কোন কান্না,
সেদিন আমায় টানবে না ।
আজকের মতো করে অপেক্ষা করবো না
একটু ভালবাসি শোনার জন্য ।
অথচ এখন একবার
এক মিনিটের ভালবাসার জন্য
কতো শত অপেক্ষা আমার -
কতো শত ক্রন্দন আমার গড়িয়ে যায় অবেলায়।
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
সব মন্তব্য
No Comments