আবহাওয়া শুষ্ক থাকতে পারে

প্রকাশ : 18 Dec 2023
আবহাওয়া শুষ্ক থাকতে পারে

ডেস্ক রিপোর্ট: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়া অফিস জানিয়েছেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের দিক ও গতি পশ্চি/উত্তর-পশ্চিম, দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ।
আজ সকাল ০৬ ঢাকায় বাতাসের আপেক্ষিপ আদ্রতা ছিল ৮৯%।
আজ ঢাকায় সূর্যস্ত সন্ধ্যা ০৫টা ১৫ মিনিট।
আগামীকাল ঢাকায় সূযোদয় ভোর ০৬টা ৩৬ মিনিটি।
পরবর্তী ৫দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

সম্পর্কিত খবর

;