চট্টগ্রাম অফিস: ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ও ‘শহীদ দিবস’ উপলক্ষে ‘বাংলাদেশ পথ নাটক পরিষদ চট্টগ্রাম’ এর আয়োজনে ‘একুশে পথ নাট্যোৎসব-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম সিটির বটতলী পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে এ নাট্যোৎসবের আয়োজন করা হয়।
নাট্যোৎসবে মোট চারটি পথ নাটক পরিবেশন করা হয়। এগুলো হল আমীনুল হক আমিনের রচনা ও মোশারফ ভূঁইয়া পলাশের নির্দেশনায় ‘বীজন নাট্য গোষ্ঠী’র প্রযোজনা ‘চতুর ভোলা’, এসএম সোলেমানের রচনা ও শাহ তামরাজুল আলমের নির্দেশনায় আসর নাট্য সম্প্রদায়ের প্রযোজনা ‘খ্যাপা পাগলার প্যাচাল,’ সেলিম আল দীনের রচনা ও লালন দাশের নির্দেশনায় থিয়েটার স্লোগানের প্রযোজনা ‘সংবাদ কার্টুন’ ও মোশারফ দোভাষের রচনা ও দীপক চৌধুরীর নির্দেশনায় চট্টগ্রাম থিয়েটারের প্রযোজনা ‘কালা চান’।
নাটক পরিবেশনের আগে আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ পথ নাটক পরিষদ চট্টগ্রামের সভাপতি লালন দাশের সভাপতিত্বে ও নাট্যকর্মী প্রার্থ প্রতিম নাহা রণির উপস্থাপনায় এ পর্বে অংশ নেন চট্টগ্রাম থিয়েটারের দল প্রধান দীপক চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদের সভাপতি শেখ শওকত ইকবাল চৌধুরী ও সাধারণ সম্পাদক সুচরিত চৌধুরী টিংকু, আসর নাট্য সম্প্রদায়ের দল প্রধান শাহ তামরাজুল আলম, ‘বীজন নাট্য গোষ্ঠী’র দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশ।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments