কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ইলিশের পেটে এখনও ডিম আসেনি। তাই সরকারী নির্ধারিত ১২ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞার সময়সীমা পিছিয়ে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়। মঙ্গলবার দুপুরে পটুয়াখালী কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দর আড়ৎ মালিক সমবায় সমিতি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি মাসুম বেপারী। এসময় মহিপুর বন্দর আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজা ও কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লবসহ বন্দরের মৎস্য ব্যবসায়ী ও জেলেরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলেন, সরকারের প্রানী ও মৎস্য মন্ত্রণালয় ইলিশ রক্ষার্থে ও ইলিশ প্রজননের জন্য প্রতি বছরের ন্যায় এ বছরও আগামী ১২ ই অক্টোবর ২২ দিন অবরোধ ধার্য করেছে। বর্তমানে সাগরে কোন রকম বড় ইলিশ নাই বললেই চলে। আর যে সকল মাছ ধরা পড়ছে তাতে এখন পর্যন্ত কোন ডিম আসেনি। তাই ১২ অক্টোবরের পরিবর্তে ৩০ অক্টোবর থেকে অবরোধ ধার্য করা হলে মা ইলিশের পেটে ডিম পরিপক্ক হবে। সময়সীমা পেছালে একদিকে যেমন ইলিশের উৎপাদন বাড়বে তেমনি জেলেরাও লাভবান হবে বলে সংবাদ সম্মেলনে ব্যবসায়িরা দাবি করেন।
বরিশাল অফিস: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ অতিরিক্ত কার্বন নিঃসরণ। কার্বন নিঃসরণের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং পৃথিবীর স্বাভাবিক জ ...
স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে ভো ...
স্টাফ রিপোর্টার: দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিভ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে দুই দেশের মধ্যকার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।রোববার (৯ আগস্ট) সাং ...
সব মন্তব্য
No Comments