স্টাফ রিপোর্টার শিক্ষকদের পেশাগত অবমূল্যায়ন, আর্থিক সংকট,ন্যূনতম ভাতা প্রদানের ব্যবস্থা করা এবং নানা চ্যালেঞ্জের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
রোববার (৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটিন নেতারা।
এতে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মিসেস মনোয়ারা ভূঁইয়া এবং লিখিত বক্তব্যে পাঠ করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মো: মিজানুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ডাক্তার আব্দুল মাজেদ, জেসমিন নাহার, যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান শিক্ষা সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম অনিক প্রমূখ।
চার দফা দাবির মধ্যে রয়েছে-১. শিক্ষক/শিক্ষিকাদের ন্যূনতম ভাতা প্রদানের ব্যবস্থা করা। ২. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। ৩.মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকাদের জাতীয় শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার প্রদানের ব্যবস্থা করা। ৪.শিক্ষানীতি বাস্তবায়ন কমিটিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধি অন্তভূক্ত করা। তিনি বলেন, শিক্ষকের ভূমিকা শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়; শিক্ষক হলেন সমাজ গঠনের কারিগর, জাতির দিকনির্দেশক এ ভবিষ্যৎ প্রজন্মের আলোকবর্তিকা। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বিশ্বাস করে প্রাথমিক শিক্ষাই হলো জাতীয় উন্নয়নে ভিত্তি। একজন শিশুর হৃদয়ে যখন ভালোবাসা, শৃঙ্খলা, নৈতিকতা ও জ্ঞানচর্চার বীজ বপন করা হয়, তখন সেই শিশুটি একটি যোগ্য নাগরিক হয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখে। আর এই মহান কাজের নেতৃত্ব দেন শিক্ষক। আধুনিক প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত কিংবা উন্নত কারিকুলাম সব কিছুর প্রাণশক্তি হলেন শিক্ষক। শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থেকে শিক্ষক সমাজকে এগিয়ে নিচ্ছেন এব শিশুদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছেন। কিন্ডারগার্টেন শিক্ষকরা প্রতিদিন সীমিত সুযোগ, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাদের ত্যাগ, ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমেই আমাদের কোমলমতি শিক্ষার্থীরা জ্ঞানের আলোয় আলোকিত হচ্ছে। এ কারণে আমি সকল শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন বেইলি রোডের নাটকপাড়ায় শিশুতোষ নাটক উপভোগ করতে পরিবারসহ উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে নাট ...
স্টাফ রিপোর্টার: যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানি সংকট সহজে কাটবে না—এমন সতর্কবার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি মনে করেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব বিশ্বজুড় ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ এপ্রিল সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। শুক্রবার অধিবেশনের শেষ পর্যায়ে স্পিকার এ ঘোষণা দেন।
এর আগে সকালে স্পি ...
অনিক রায়,ফরিদপুর অফিস: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত ও অস্থিরতার আবর্তে আরেকটি বাংলাদেশি প্রাণ নিভে গেল দূর প্রবাসে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার শিকার হয়ে নিহত হয়েছেন ফরিদপুরের ...
সব মন্তব্য
No Comments