স্টাফ রিপোটার: আবহমান বাংলার লোকজ ঐতিহ্যের অংশ পিঠা। বাহারি ডিজাইনের হরেক রকমের পিঠার সাথে মিশে আছে রূপসী বাংলার সাংস্কৃতিক লোকগাঁথা। বাঙালির জাতীয় জীবনের সাথে ওৎপ্রোতভাবে জড়িয়ে আছে পিঠা। কিন্তু, বিদেশি সংস্কৃতির ফাস্টফুডসহ নানা ধরণের বিদেশি খাবারের ভিড়ে নাগরিক জীবনের বাসিন্দাদের কাছে দেশজ এই ঐতিহ্য বর্তমানে রূপকথার গল্পের মতোই ছিলো। চিরায়ত বাঙালির এই ঐতিহ্য ও এর গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে সপ্তদশ জাতীয় পিঠা উৎসবের আয়োজন করেছে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ। আজ শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে শুরু হবে দশদিনের এই উৎসব। বিকাল ৫টায় এই উৎসবের উদ্বোধন করবেন নাট্যজন রামেন্দু মজুমদার। এতে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) ড.মুহাম্মদ সামাদ, শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক, বাঙালি সাংস্কৃতিক বন্ধন সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সজল। নাট্যজন ও বীর মুক্তিযোদ্ধা ম.হামিদের সভাপতিত্বে উদ্বোধনী আনুষ্ঠানিকতায় স্বাগত বক্তৃতা করবেন উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম। ৬০টি স্টলে প্রায় দুই শতাধিক বৈচিত্র্যময় পিঠার পসরা সাজিয়ে বসবেন পিঠাশিল্পীরা।
গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতা করেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম।
এতে আরো বক্তৃতা করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক ছটকু আহমেদ, বাংলা একাডেমির পরিচালক ড.শাহাদাত হোসেন নিপু।
সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি ম.হামিদ।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, প্রতিদিন বিকাল ৩টা থেকে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। আর বিকাল চারটা থেকে উৎসবমঞ্চে থাকছে নাচ,গান,আবৃত্তি,নাটকসহ বিভিন্ন ধরণের সাংস্কৃতিক পরিবেশনা।
৩ মার্চ শেষ হবে দশদিনের এই উৎসব। সমাপনী আসরে প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। শেষ দিনে সেরা ৫ পিঠাশিল্পীকে প্রদান করা হবে সম্মননা স্মারক।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments