বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর ১৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
আজ এক বিবৃতিতে প্রস্থাবিত বাজেটের উপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে নেতৃদ্বয় বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩ তম অনুচ্ছেদ মতে শিক্ষা দেশের নাগরিকদের সুযোগ নয়; অধিকার বটে। কিন্তু এই অধিকার রক্ষায় বর্তমান সরকার কখনোই আন্তরিক ছিল বলে মনে হয় না। সরকারের নীতিনির্ধারকেরা নিজেদের যতই শিক্ষা বান্ধব বলে দাবি করেন না কেন, শিক্ষা খাতের দুষ্টচক্র তুল্য ভ্যাটবান্ধব এই বাজেট কিছুতেই তা সাক্ষ্য দেয়না। উপরন্তু এনবিআরের বক্তব্য "ভ্যাটের কারণে শিক্ষার্থীদের উপর চাপ বাড়বে না, কারণ এটি শোধ করবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো" এ বক্তব্য পুরোটাই শুভঙ্করের ফাঁকি বৈ কিছু না!
তাই শিক্ষাস্বার্থ সংরক্ষণের নিমিত্তে নেতৃদ্বয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর আরোপিত এই প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানানোর সাথে সাথে সরকারের এমন অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের কারণে উদ্ভূত পরিস্থিতির দায় সরকারের ঘাড়েই বর্তাবে হবে সরকারকে সতর্ক করেন।
স্টাফ রিপোর্টার: আগামী শনিবারের মধ্যে দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নির্ধারিত সময় ...
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নির্দেশে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ৮৭ নং আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে সহকার ...
স্টাফ রিপোর্টার: সরকার জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। রোববার, ৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ব ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে মেট্রোরেলের ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে ২০২৭ সালের এপ্রিলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভে ...
সব মন্তব্য
No Comments