স্টাফ রিপোটার: ৬ই ডিসেম্বর ২০২৩ আফ্রিকার দেশ বতসোয়ানার কাসান শহরে ইউনেস্কোর অপরিমেয় সাংস্কতিক ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক ২০২৩ কনভেনশনের ১৮তম আন্তঃরাষ্ট্রীয় পরিষদের সভায় ঢাকার রিকশা ও রিকশাচিত্র ইউনেস্কোর ‘বৈশ্বিক অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য’ তালিকায় অন্তর্ভুক্তি লাভ করে। ঢাকার রিকশা ও রিকশাচিত্র বিষয়ে বাংলাদেশ সরকারের উপস্থাপিত প্রস্তাবনার নেপথ্যে কাজ করেছে বাংলা একাডেমি এবং এর সার্বিক প্রণোদনায় ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
বাংলাদেশ ও বাংলা একাডেমির বিশেষ এই অর্জনকে স্মরণীয় করে রাখতে বাংলা একাডেমি ৭ই ডিসেম্বর ২০২৩ সকাল ১১টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এক আনন্দ সম্মিলনের আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির প্রশাসন মানবসম্পদ উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক ডা. কে এম মুজাহিদুল ইসলাম। রিকশা ও রিকশাচিত্রের বিশ্বস্বীকৃতির নেপথ্যের দীর্ঘযাত্রা সম্পর্কে বিস্তারিত আলোচনায় অংশ নেন বাংলা একাডমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, বাংলাদেশ রিকশা আর্ট সোসাইটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বাংলা একাডেমির ফোকলোর জাদুঘর ও মহাফেজখানা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. আমিনুর রহমান সুলতান এবং সংস্কৃতি পত্রিকা ও মিলনায়তন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. সরকার আমিন। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা একাডেমির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. মোঃ হাসান কবীর। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ রিকশা আর্ট সোসাইটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ ...
ডেস্ক রিপোর্ট: চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান। এর মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজারটি মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা রয়েছে। এস ...
বরিশাল অফিস: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ অতিরিক্ত কার্বন নিঃসরণ। কার্বন নিঃসরণের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং পৃথিবীর স্বাভাবিক জ ...
স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে ভো ...
সব মন্তব্য
No Comments