হাসান মামুন, পিরোজপুর অফিস: নিজের পরিবারকে নিরাপদ, বিষ ও ফরমালিনমুক্ত আম খাওয়ানোর স্বপ্ন থেকেই ছোট পরিসরে আমবাগান গড়ে তুলেছিলেন পিরোজপুরের শহিদুল ইসলাম। কয়েক বছর আগে রাজশাহী থেকে বিভিন্ন জাতের আমগাছের চারা এনে তিনি শুরু করেন এই বাগান তৈরির কাজ। শুরুতে তাঁর লক্ষ্য ছিল শুধুমাত্র পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আম উৎপাদন করা। তবে সময়ের ব্যবধানে সেই ছোট্ট শখের বাগান এখন পরিণত হয়েছে একটি বাণিজ্যিকভাবে সফল আমবাগানে। বর্তমানে শহিদুল ইসলামের বাগানে প্রায় ১০ প্রজাতির আমগাছ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ল্যাংড়া, হাড়িভাঙ্গা, ফজলি ও আম্রপালি জাতের আম। এছাড়াও রয়েছে আরও কয়েকটি জনপ্রিয় জাতের আমগাছ। বাগানে প্রবেশ করলেই চোখে পড়ে থোকায় থোকায় ঝুলে থাকা কাঁচা ও পাকা আমের মনোমুগ্ধকর দৃশ্য। সবুজ পাতার ফাঁকে ঝুলন্ত আমের সৌন্দর্য উপভোগ করতে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। অনেকে সেখানে গিয়ে ছবি তুলছেন এবং সরাসরি বাগান থেকেই আম সংগ্রহ করছেন।
শহিদুল ইসলাম জানান, প্রথমে পরিবারের জন্য নিরাপদ আম উৎপাদনের চিন্তা থেকেই বাগান শুরু করি। পরে ফলন ভালো হওয়ায় আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের উপহার দেওয়ার পাশাপাশি এখন বাণিজ্যিকভাবেও আম বিক্রি করছি। রাসায়নিকমুক্ত ও নিরাপদ আম উৎপাদনের চেষ্টা করছি। মানুষের ভালোবাসা ও আগ্রহ আমাকে আরও উৎসাহিত করছে। স্থানীয়দের মতে, শহিদুল ইসলামের এই উদ্যোগ এলাকায় বিষমুক্ত ফল উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলেছে। তাঁর সফলতা দেখে অনেকেই এখন নিরাপদ ফল চাষে আগ্রহী হয়ে উঠছেন। জানা গেছে, পিরোজপুর-বাগেরহাট মহাসড়কের পাশে বলেশ্বর ব্রিজ সংলগ্ন মহিষপুরা এলাকায় অবস্থিত হওয়ায় দর্শনার্থীরা খুব সহজেই বাগানটিতে যেতে পারছেন। বর্তমানে বাগানটি স্থানীয়দের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসেবেও পরিচিতি পেয়েছে।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments