স্টাফ রিপোটার: ঢাকা ৪ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা তার নির্বাচনী এলাকায় লাঙলের পক্ষে ভোট চেয়ে বড় ধরনের শোডাউন করে দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করেছেন।
তার আসনে নৌকা প্রত্যাহার না হওয়ায় তিনি লাঙ্গল প্রতিক নিয়েই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি।
সোমবার বিকালে দোলাইপাড় থেকে প্রায় দশ সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী মিছিল শুরু করেন। মিছিলে লাঙল, বাদ্যযন্ত্র, ফেস্টুন, ব্যানার নিয়ে লাঙল মার্কায় ভোট চেয়ে শ্লোগান দেন নেতাকর্মীরা। নির্বাচনী মিছিলটি জুরাইন পোস্তগোলা হয়ে প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে কদমতলী শিল্পাঞ্চলে এসে শেষ হয়।
এরআগে এক সংক্ষিপ্ত সমাবেশ বাবলা বলেন, আমি এই এলাকায় যত উন্নয়নমূলক কাজ করেছি, আমি বিশ্বাস করি জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে এ আসনে লাঙল বিপুল ভোটে জয়লাভ করবে। তিনি বলেন, অনেকে ভেবেছিলেন এ আসন থেকে নৌকা প্রত্যাহার না করলে বাবলা ভয়ে ভোট করবে না। কিন্তু বাবলা কাপুরুষ নয়। আমি কারো ক্ষতি করি নাই, কারো জমি দখল করি নাই। ব্যবসায়ীদে কাছ থেকে চাঁদাবাজি করিনি। এখন জনগণই ভাববে কাকে ভোট দিলে এত্র এলাকার মানুষ শান্তিতে থাকবে।
নির্বাচনী মিছিলে এফবিসিসিআই-এর পরিচালক ও জাপার ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম, কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, শাহনাজ পারভীন, ইব্রাহিম মোল্লা, শামসুজ্জামান কাজল, কাউসার আহমেদ, মামুন হোসেন মোল্লাসহ শ্যামপুর-কদমতলী থানা জাপা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১-এর ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও সালমান মুক্তাদির স্টুডিও পরিদর্শন শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাং ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর আজ আবারও স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি ক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের পর ৫৪ ধারায় গ্রেফতার ২৭ জনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে ...
সব মন্তব্য
No Comments