ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম যুক্ত বিবৃতিতে জাতীয় সংসদে বৃহস্পতিবার উত্থাপিত ‘অত্যাবশ্যকীয় পরিষেবা বিল-২০২৩’ পাস হলে অত্যাবশ্যকীয় পরিষেবা খাতে ধর্মঘট করলে ছয় মাসের কারাদন্ড ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হওয়ার বিধান রাখায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক প্রতিবাদ লিপি বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারের জন্য প্রেরণ করেন।
যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘এটি আইনে পরিণত হলে পরিষেবা খাতের সঙ্গে যুক্ত শ্রমিকরা তাদের ন্যায্য দাবি-দাওয়া নিয়ে আইন অনুযায়ী ধর্মঘট ডাকতে পারবে না। অথচ বাংলাদেশ শ্রম আইনে ধর্মঘট করার অধিকার প্রদান করা হয়েছে। শুধু তাই না, দাবি আদায়ে শ্রমিকদের ধর্মঘট করার অধিকার আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। পরিষেবা আইনের মাধ্যমে সরকার শ্রমিকদের ধর্মঘট ও ট্রেড ইউনিয়নের অধিকার সংকুচিত করতে চায়।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘এ আইনের মাধ্যমে জনস্বার্থের অজুহাত তুলে যেকোনো খাতকে অত্যাবশ্যকীয় পরিষেবা খাতের অন্তর্ভুক্ত করার নিরঙ্কুশ ক্ষমতা সরকারকে দেয়া হয়েছে। দেশের প্রচলিত শ্রম আইনের সঙ্গে এই বিল যেমন সাংঘর্ষিক তেমনি এ অগণতান্ত্রিক বিলের মাধ্যমে শ্রমিকদের রক্তঝরা সংগ্রামের মাধ্যমে অর্জিত অধিকারকে হরণ করা হচ্ছে। সরকারের এ উদ্যোগ চরম স্বৈরাচারী মনোভাবের প্রকাশ। সরকার শ্রম আইন ও শ্রমবিধি সংশোধন করে ধারাবাহিকভাবে শ্রমিকদের সংগঠন করার অধিকারকে সংকুচিত করছে এবং ইপিজেডসহ বিভিন্ন ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ করে শ্রমিকদের কণ্ঠরোধ করতে চাইছে।’
নেতারা আরো বলেন, ‘সাম্প্রতিক সময়ে নৌযান শ্রমিকরা ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে নতুন মজুরি কাঠামো আদায় করেছে। যা গত ৩০ মার্চ ২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গেজেট আকারে প্রকাশ করেছে। কিন্তু মালিক সম্প্রদায় শ্রমিকদের প্রাপ্য মজুরি বাস্তবায়নে বিভিন্ন অজুহাতে বিলম্ব করছে। এমন অবস্থায় সরকারের ধর্মঘট নিষিদ্ধ করে আইন করার উদ্যোগ মালিকদের স্বার্থ রক্ষা ছাড়া আর কিছুই নয়। এ অবস্থায় অর্জিত অধিকার রক্ষায় শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাই।’
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে (এফসিও) প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো- ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) স্পষ্ট করেছে, শেখ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
সব মন্তব্য
No Comments