বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আগামী ২২-২৩ অক্টোবর শনি ও রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ‘গবেষণা-প্রকাশনা মেলা’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় দু’দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হবে। আজ ২১ সেপ্টেম্বর বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন।
সভায় গবেষণা-প্রকাশনা মেলার সার্বিক অগ্রগতি ও প্রস্তুতি পর্যালোচনা করা হয়। এই মেলার সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে বিভিন্ন অনুষদ থেকে প্রকাশিত জার্নালসমূহ থেকে শ্রেষ্ঠ জার্নালকে পুরস্কৃত করা হবে। এছাড়া, গবেষণা-প্রকাশনা মেলায় প্রদর্শিত শ্রেষ্ঠ পোস্টার এবং বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত রচনা ও কবিতা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, সংস্থা, অনুদান প্রদানকারী ব্যক্তি ও সংস্থা, বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট অংশীজনদের এই মেলায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। গবেষণা-প্রকাশনা মেলা উপলক্ষ্যে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউট নিজ নিজ গবেষণা কর্মকান্ড ও পরিচিতি তুলে ধরে আলাদা আলাদা ‘ব্রোসিউর’ প্রকাশ করবে।
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
বিশ্বিবদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর নবনিযুক্ত উপাচার্য প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রবিবার ৫ এপ্রিল ২০২৬ইং তারিখ অপরাহ্নে অ ...
সব মন্তব্য
No Comments