বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ উত্তরবঙ্গের সর্ববৃহৎ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাসব্যাপি ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১ ডিসেম্বর) রাত ৯ টায় মেলা অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঠাকরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান,উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন আলিফ, ওসি আরশেদুল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার হেলাল উদ্দিন, নেকমরদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, নেকমরদ ইউনিয়ন বিএনপি সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক ও হাট ইজারাদার মো: রাজিব প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে মেলা কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতা, ব্যবসায়ি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অতিথিরা তাদের বক্তব্যে ঐতিহাসিক এ মেলা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক সফিউল ইসলাম বিপ্লব।
প্রসঙ্গত, ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছ থেকে এ মেলা এক মাসের অনুমতি পেয়েছে মর্মে কমিটির সভাপতি জানান।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় উপজেলার ইলুহার ইউনিয়নের জনতাহাট সংলগ্ন ব্রিজ ভেঙ্গে খালে পড়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। জানা গেছে, শনিবার দু ...
স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী দৈনিক জনতা পত্রিকার স্টাফ রিপোর্টার মো. সফিউল্লাহ্ মুন্সীর ৬০তম জন্মদিন রোববার পালন করা হয়েছে। এ উপলক্ষে পত্রিকা অফিসে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আ ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিস মার্কেটে দোকান বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত দাবি করা একদল পুরোনো ব্যবসায়ী। রোববার ২৮ জুন দুপুরে পিরোজপুর প ...
নেত্রকোণা প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে নেত্রকোণায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩ লাখ ৯১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।রোববার সকালে জেলার ২ হাজার ১ ...
সব মন্তব্য
No Comments