মোংলা থেকে মোঃ নূর আলম: মোংলা বন্দরের ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ছিলো ৩শো কোটি ৩৩ লক্ষ ৮৭ হাজার টাকা। অর্থবছর শেষে দেখা যায়, ৩শো কোটি ৪৩ লক্ষ ৩৩ হাজার কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে ৯৪৬ লক্ষ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। এছাড়া বন্দরের নীট মুনাফার লক্ষ্যমাত্রা ছিলো ২০ কোটি ৪৬ লক্ষ ২০ হাজার টাকা। সেখানে বন্দর নীট মুনাফা অর্জন করেছে ৬২ কোটি ১০ লক্ষ টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ কোটি ৬৪ লক্ষ ৮০ হাজার বেশি নীট মুনাফা অর্জন হয়েছে। ১০ জুলাই বেলা ১২টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে বন্দর কর্তৃপক্ষ'র সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন একথা বলেন। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিচালক (বোর্ড) কালাচাঁদ সিংহ, প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, পরিচালক (ট্রাফিক) মোঃ কামাল হোসেন, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ খান, প্রধান নিরাপত্তা কর্মকর্তা এস এম আফজালুল ইসলাম, উপপরিচালক মোঃ মাকরুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম টুটুল, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সাংবাদিক নেতা মোঃ নূর আলম শেখ প্রমূখ। মতবিনিময় সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষ'র সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন আরো বলেন, সরকার ও মন্ত্রণালয়ের নির্দেশনা প্রতিপালনের পাশাপাশি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান তার জ্ঞান ও প্রজ্ঞা এবং বন্দর পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বন্দরের স্টেক হোল্ডার, শিপিং এজেন্টস, সি এন্ড এফ এজেন্ট স্টিভেডরসহ সব ধরনের বন্দর ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের সাথে নিয়মিত বৈঠক করে চলেছেন। এছাড়াও বন্দরের জাহাজ আগমন বৃদ্ধির লক্ষ্যে Internal Business Development Standing Committee গঠন করেন। এর ফলশ্রুতিতে জাহাজ আগমন বৃদ্ধি পেতে থাকে। এছা্ড়াও কর্মকর্তা-কর্মচারীদের মনোবল বৃদ্ধির ও কাজে গতিশীলতা আনয়নে তাদের সাথে নিয়মিত সভা করার মাধ্যমে বন্দর উন্নয়ন ও পরিকল্পনাকে বাস্তবায়ন করে চলেছেন। মতবিনিময় সভায় ২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরের যেসব অর্জনসমূহ তুলে ধরা হয় তাহলো:
২০২৪-২৫ অর্থবছরে জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা ছিল ৮০০টি, এ অর্থবছরে বন্দরে ৮৩০ টি বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমনের মধ্য দিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ টি এবং ৩.৭৫% বেশি জাহাজ আগমন করে।২০২৪-২৫ অর্থবছরে কার্গো হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা ছিল ৮৮.৮০ লক্ষ মেঃ টন, এ অর্থবছরে বন্দরে ১০৪.১২ লক্ষ মেঃ টন কার্গো হ্যান্ডলিংয়ের মধ্য দিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ১৫.৩২ লক্ষ মেঃ টন এবং ১৭.২৫% বেশি কার্গো হ্যান্ডলিং করা হয়।
২০২৪-২৫ অর্থবছরে কন্টেইনার হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা ছিল ২০০০০ টিইইউজ, এ অর্থবছরে বন্দরে ২১৪৫৬ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিংয়ের মধ্য দিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ১৪৫৬ টিইইউজ এবং ৭.২৮% বেশি কন্টেইনার হ্যান্ডলিং করে। ২০২৪-২০২৫ অর্থবছরে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ছিল ৩৩৩৮৭.০০ লক্ষ টাকা, এ অর্থবছরে বন্দরে ৩৪৩৩৩.০০ লক্ষ টাকা রাজস্ব আয়ের মধ্য দিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ৯৪৬ লক্ষ টাকা এবং ২.৮৩% বেশি রাজস্ব আয় করেছে। এছাড়াও বন্দরের নীট মুনাফার লক্ষ্যমাত্রা ছিলো ২০ কোটি ৪৬ লক্ষ ২০ হাজার টাকা, ২০২৪-২৫ অর্থবছরে বন্দরে ৬২ কোটি ১০ লক্ষ টাকা নীট মুনাফা অর্জনের মধ্য দিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ কোটি ৬৪ লক্ষ ৮০ হাজার টাকা, শতাংশের দিক থেকে ২০৩.৪৯% বেশি।উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরের মাধ্যমে ১১৫৭৯ ইউনিট রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে। বর্তমানে মোংলা বন্দরের মাধ্যমে প্রধান আমদানিকৃত পণ্যসমূহ খাদ্য শস্য, সার, গাড়ি এলপি গ্যাস, স্লাগ, লাইম স্টোন, সয়াবিন তেল, ভোজ্য তেল, জ্বালানী তেল, ফ্রেশফুড, সাধারণ পণ্য, জিপসাম, মেশিনারি যন্ত্রপাতি, কাঠের লগ, কয়লা, পাথর, ক্লিংকার, পামওয়েল, ফ্লুড ওয়েল, ফ্লাই এ্যাস, আয়রন, অয়েল সীড, স্টিল পাইপ, চিটাগুড় ইত্যাদি।
বর্তমানে মোংলা বন্দরের মাধ্যমে প্রধান রপ্তানিকৃত পণ্যসমূহ গার্মেন্টস পণ্য, পাট, পাটজাত পণ্য, চিংড়ি, সাদা মাছ, শুকনা মাছ, ক্লে, কাকড়া, মেশিনারি, কটনইয়ার্ন, হিমায়িত খাদ্য, সাধারণ পণ্য ইত্যাদি।
ডেস্ক রিপোর্ট: দেশের অটোমোবাইল বাজারে সাশ্রয়ী যাতায়াতের নতুন উদাহরণ তৈরি করল ওমোডা ৯ প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (PHEV)। সম্প্রতি পরিচালিত এক ‘রেঞ্জ টেস্টে গাড়িটি মাত্র একবারের প ...
স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাব তুলে ধরে এ তথ্য জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুর ...
ডেস্ক রিপোর্ট: অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ থেকে জারিকৃত এক পরিপত্রে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে কিছু খাতে ব্যয় স্থগিত/হ্রাসকরণ নির্দেশনা প্রদান করা হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে ...
ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। সরকার বারবার আশ্বস্ত করলেও বাস্তব চিত্রে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে ...
সব মন্তব্য
No Comments