বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, ডিনবৃন্দ, প্রক্টরিয়াল বডি, বশেমুরবিপ্রবি ছাত্রলীগের নেতৃবৃন্দ ও কর্মচারী সমিতি।
এদিকে বেলা ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে কেক কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম মুফতী আব্দুল্লাহ আল মামুন।
এরপর বেলা ১২ টায় শিক্ষক ক্লাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উপলক্ষে শিক্ষক সমিতি কেক কাটার অনুষ্ঠান আয়োজন করে। এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৩য় তলায় অফিসার্স এসোসিয়েশন দোয়া মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানসমূহে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments