বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সড়কে গতিরোধ করে চালককে পিটিয়ে অটোগাড়ী ও নগদ টাকা ছিনতাই করে নিয়েছে একটি চক্রের চার সদস্য। অপরিচিত ব্যাক্তি রয়েছেন ৮ জন। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছেন চিকিৎসাধীন অটো চালক গরু ব্যবসায়ী দুলাল মিয়া।
বকশীগঞ্জ থানায় ১৬ মার্চ দায়ের করা অভিযোগে গোয়ালগাও মধ্যপাড়া গ্রামের অটোচালক ও গরু ব্যবসায়ী দুলাল মিয়া অভিযোগ করেছেন শনিবার দুপুরে পরিচিত চার জন লোক গামারিয়াপাড়া নামক স্থানে তার অটো গতিরোধ করে। অপরিচিত লোক ছিলো ৭/৮ জন।
তাদের সবার হাতে ছিলো ধারালো অস্ত্র। গতিরোধকারীরা গাড়ী সামনে দাড়িঁয়ে অটো চালক দুলালকে পিটিয়ে আহত করে এবং দুলালের কাছ থেকে নগদ নব্বই হাজার টাকা ও তার অটো গাড়ীটি ছিনতাই করে নেয়।
পরে প্রতিবেশি লোকজন দুলালকে উদ্ধার করে শনিবার রাতে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে চিকিৎসাধীন দুলাল মিয়া নামীয় ৪ জনসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নামীয় ৪ জন হলেন-বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাও মধ্যপাড়ার সেলিম মিয়া, ফুটা মিয়া ও আনোয়ার হোসেন এবং সূর্য্যনগর গ্রামের হুমায়ুন । পুলিশ ঘটনার তদন্ত করছেন।
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
পিরোজপুর অফিস: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
সব মন্তব্য
No Comments