সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে বাই সাইকেল উপহার দিলেন গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান এলিম চৌধুরী।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককের হাতে ৫ টি বাই সাইকেল হস্তান্তর করেন এলিম চৌধুরী।
এলিম চৌধুরী জানান, শিক্ষার্থীদের লেখা পড়ায় আরও উৎসাহিত করার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি বলেন, এসব ক্ষুদ্র উপহারে শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হবে। আর এসব প্রতিযোগিতা থেকেই নিজেদের মেধা বিকশিত হবে।
তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের মধ্যে লেখাপড়ার আগ্রহ তৈরি করতে হবে। তাদের বিভিন্ন ভাবে উৎসাহ দিতে হবে,তাহলেই তারা আরও এগিয়ে যাবে।
উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান এলিম চৌধুরী দীর্ঘদিন থেকেই শিক্ষার মান উন্নয়ন নিয়ে ব্যক্তি উদ্যোগে কাজ করে আসছিলেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন স্কুল কলেজে নিয়মিত পরিদর্শন করতেও দেখা যায়।
মহসিন মিয়া লিটন বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় পরিচালিত অভিযানে দুই ইলিশ শিকারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে সা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা যুবদলের উ ...
চট্টগ্রাম অফিস: আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি দিয়েছে সরকার। ড. ইউনুস সরকারের সময়ে উপদেষ্টা রিজওয়ানা হাসানের করা রাতযাপনের নিষেধাজ্ঞা আর নেই। নতুন আদেশ অন ...
পঞ্চগড় প্রতিনিধি: হিমালয়ের কন্যাখ্যাত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (মঙ্গলবার ২৭ অক্টোবর) সকাল ৯টার দি ...
সব মন্তব্য
No Comments