ডেস্ক রিপোর্ট: আজ (১৩ জুন) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রায়ত্ত পাটকল আধুনিকায়নসহ চালু, বদলি শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধসহ ৬ দফা দাবিতে করিম ও লতিফ বাওয়ানী জুট মিলের চাকরিচ্যুত শ্রমিকবৃন্দ বাংলাদেশ পাটকল করপোরেশন(বিজেএমসি) ও পাট মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ করেছে। সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে করিম জুট মিলের শ্রমিকনেতা মোহাম্মদ গোফরানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ফখ্রুদ্দিন কবির আতিক, করিম জুট মিলের শ্রমিকনেতা জাফর উল্লাহ, এরশাদ-উজ-জামান, লতিফ বাওয়ানী জুট মিলের শ্রমিকনেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোস্তফা কামাল প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল বাংলাদেশ পাটকল করপোরেশন অভিমুখে যায় এবং সেখানে একটি প্রতিনিধি দল বিজেএমসি চেয়ারম্যান আবদুর রউফের কাছে স্মারকলিপি পেশ করেন। পাটকল করপোরেশনের সামনে সমাবেশে বক্তব্য রাখেন বাওয়ানী জুট মিলের শ্রমিকনেতা গোলাম মাওলা বাহার, করিম জুট মিলের হাসি বেগম, জাফর উল্লাহ, শ্রমিক কর্মচারী ফেডারেশন ঢাকা মহানগর শাখার সভাপতি রাজু আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা, শ্রমিকনেতা তসলিমা আক্তার, ভজন বিশ্বাস প্রমুখ। পরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ করা হয়।
স্টাফ রিপোর্টার: আগামী শনিবারের মধ্যে দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নির্ধারিত সময় ...
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নির্দেশে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ৮৭ নং আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে সহকার ...
স্টাফ রিপোর্টার: সরকার জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। রোববার, ৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ব ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে মেট্রোরেলের ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে ২০২৭ সালের এপ্রিলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভে ...
সব মন্তব্য
No Comments