বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরে জেলা ও দায়রা জজ আদালতের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাসেঁর অভিযোগ উঠেছে।শনিবার সকালে নাটোর নবাব সরিাজ উদ দৌলা সরকারী কলেজ কেন্দ্রে নিয়োগ পরীক্ষা শেষে ওই কলেজ ক্যাম্পাসে পরীক্ষা বাতিল এবং পুনরায় পরীক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল করেন চাকরী প্রত্যাশীরা।
ক্ষুদ্ধ চাকরী প্রত্যাশীরা বলেন,নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের ২১০ নাম্বার রুমের একজন পরীক্ষার্থীর কাছে উত্তরপত্র পাওয়া যায়।এসময় অন্যান্য চাকুরী প্রত্যাশীরা স্বোচ্চার হলে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করে পরিদর্শকরা।তারা এই নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষার দাবি জানান।
নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের অধ্যক্ষ মো. আব্দুল বারী বলেন,চাকুরী পরীক্ষায় সার্বিক দায়িত্বে ছিলেন জজ আদালতের বিচারকরাই।এ বিষয়ে প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে। তবে পরীক্ষায় উত্তরপত্র পাওয়ার ঘটনায় একজনকে বহিষ্কার করার বিষয়টি তিনি শুনেছেন।
নাটোর জেলা ও দায়রা ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো.শহিদুল ইসলাম বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তবে প্রশ্নপত্র ফাঁস বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,কঠোর গোপনীয়তার মাধ্যমে প্রশ্ন তৈরী এবং বিতরণ করা হয়। ফাঁস হওয়া খুবই কঠিন।
পিরোজপুর অফিস:: পিরোজপুর জেলা জাতীয় পার্টির উপদেষ্টা, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পিরোজপুর পৌরসভার সাবেক কমিশনার তৌহিদ উদ্দিন শেখের মৃত্যুতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রি ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে গৃহকর্তার চোখে আংগুলের খোচা দিয়ে এবং মারধর করে বসতঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে এক চোর। চোরের হামলায় গৃহকর্তা মিন্টু তা ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর।
বোচাগঞ্জ উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম ও অংশগ্রহণ বিষয়ে এক আলোচনা সভা অন ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের আওতায় বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে বহুল প্রত্যাশিত খাল পুনঃখনন কাজের প্রধান অতিথি হিসেবে ...
সব মন্তব্য
No Comments