মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় সিএনজি উল্টে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া চালকসহ আরও তিনজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টায় ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল হোসেন (নায়েক/৮২) ও কনস্টেবল নাসির উদ্দিন(কং/২২১) । আহতরা হলেন, কনস্টেবল জাকির হোসেন(কং/১১৯), ইব্রাহীম সরদার(কং/১২১) ও মিথোয়াইচিং মারমা(কং/৫৩৪)। আহত অটোরিকশার চালকের নাম জানা যায়নি। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায়। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও ফায়ার সর্ভিস সূত্রে জানা যায়, ফরিদপুরে বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নেওয়ার জন্য ভোরে
ভাঙ্গা হতে ফরিদপুরে সিএনজিতে করে যাচ্ছিলেন পাঁচজন পুলিশ সদস্য। পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। গুরুতর আহত হন চালকসহ আরও তিন পুলিশ সদস্য।
প্রতক্ষ্যদর্শী কয়েকজন জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। হঠৎ বিকট শব্দে পুখুরিয়া বাসস্ট্যান্ডে দ্রুতগতির একটি সিএনজি উল্টে যায়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য ভেতরে আটকে পড়ে। এছাড়া সড়কে ছিটকে পড়েন একজন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, হঠৎ বৃষ্টিতে ধুলো ও কাদায় সড়ক পিচ্ছিল হয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম সমকালকে জানান, ঘটনাস্থলেই দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর।
মহসিন মিয়া লিটন বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় পরিচালিত অভিযানে দুই ইলিশ শিকারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে সা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা যুবদলের উ ...
চট্টগ্রাম অফিস: আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি দিয়েছে সরকার। ড. ইউনুস সরকারের সময়ে উপদেষ্টা রিজওয়ানা হাসানের করা রাতযাপনের নিষেধাজ্ঞা আর নেই। নতুন আদেশ অন ...
পঞ্চগড় প্রতিনিধি: হিমালয়ের কন্যাখ্যাত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (মঙ্গলবার ২৭ অক্টোবর) সকাল ৯টার দি ...
সব মন্তব্য
No Comments