ডেস্ক রিপোর্ট: সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কতিপয় ব্যক্তি দুর্নীতি দমন কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বা কোনো কর্মকর্তার নাম ব্যবহার করে টেলিফোন করে বা নিজেকে কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে অনৈতিক কোনো বিষয়ে তদবির, ভয়ভীতি দেখানো,ঘুষ দাবির মাধ্যমে সমাজের বিভিন্ন জনের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছে, এদের কেউ কেউ আটকও হয়েছেন। এ বিষয়ে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দুর্নীতি দমন কমিশন থেকে কখনো কারো সাথে অনুসন্ধান বা তদন্ত সংশ্লিষ্ট বিষয়ে টেলিফোনে যোগাযোগ বা মৌখিক নোটিশ প্রদান করা হয় না। কমিশন তার সকল কার্যক্রম লিখিত পত্রের মাধ্যমে সম্পন্ন করে থাকে। সুতরাং কেউ এরকম সন্দেহজনক কোন টেলিফোন কল পেলে অথবা মৌখিকভাবে দুদকের কর্মকর্তা পরিচয়ে কেউ প্রতারণার আশ্রয় নিচ্ছে সন্দেহ হলে তার সত্যতা যাচাই এবং প্রতিকার পাওয়ার জন্য তাৎক্ষণিক দুদকের পরিচালক (গোয়েন্দা) মীর মো. জয়নুল আবেদীন শিবলী (মোবাইল নং- ০১৭১১-৬৪৪৬৭৫) অথবা উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক (মোবাইল নং- ০১৭১১৫৭৩৮৭৪) অথবা দুদকের কল সেন্টার ১০৬ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: তথ্য মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বৃক্ষ রোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারনে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃ ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
সব মন্তব্য
No Comments