অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে শিশুস্বাস্থ্য সুরক্ষায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে জেলার ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের রোগ প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে ফরিদপুর সদর হাসপাতালে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কার্যক্রমের সূচনা করা হয়।কর্মসূচির মাধ্যমে হাম ও রুবেলা রোগ প্রতিরোধে শিশুদের এক ডোজ টিকা নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। তিনি বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ গঠনে টিকাদান কর্মসূচির বিকল্প নেই। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করতে।
উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্যাম্পেইনের সূচনা করা হয়। এতে অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।ক্যাম্পেইনের আওতায় ইপিআই টিকাদান কেন্দ্রের মাধ্যমে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
পরবর্তীতে একটি শিশুকে টিকা প্রদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের কার্যক্রম শুরু করা হয়। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ কর্মসূচির মাধ্যমে জেলার শিশুদের মধ্যে হাম ও রুবেলা রোগ প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি আসবে বলে তারা আশাবাদী।
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২৫ মে সকাল ৮টা থেকে ২৬ মে সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদ ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩০৬ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২৮ জন। ১৫ ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯৬৭ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬৫ ...
সব মন্তব্য
No Comments