সাভার (ঢাকা) সংবাদদাতা: সাভার পৌর এলাকার নয়াবাড়ি ঈদগা মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ ই মার্চ রবিবার বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
যারা একেবারেই তৃণমূলের মানুষ যারা নির্যাতিত।আমি সেই সব মানুষের নেতা।যারা কারো কাছে যেতে পারে না, কারো কাছে কিছু চাইতে পারে না। নির্যাতিত নেতাকর্মীরা একটা প্লাটফর্মে আসুক। আমরা সবাইকে নিয়ে সেরকম স্বপ্ন দেখি।আমি ভোট চাই না।আগে কাজ করতে চাই।আমি সাভারবাসীর সেবা করতে চাই।
আমরা অবহেলিত সাভারকে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যাবো ইনশাআল্লাহ।
এসময় আরো বক্তব্য রাখেন, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, সদস্য সচিব দেলোয়ার মাদবর, তেজগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি ফয়সাল দেওয়ান,৩ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী মোঃ রাশিদুজ্জামান বাচ্চু প্রমূখ।
এ সময়ে সাভার পৌর বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
পিরোজপুর অফিস: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
সব মন্তব্য
No Comments