কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। প্রবারণা পূর্ণিমায় পটুয়াখালীর কলাপাড়ায় এ বছর সবচেয়ে বড় একটি ফানুস উড়িয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনরা। এটির উচ্চতা ১৫ ফুট ও প্রস্থ ৪ ফুট। এটিতে কাগজ লেগেছে ৮০ পিচ। আর ফানুসটির গায় লোখা রয়েছে ওয়েলকাম ইউএনও। উপজেলার ধুলাসার ইউনিয়নের বেতকাটা পাড়ার রাখাইন যুবক মংতেন, ওয়েনচো, মেচো প্রায় এক মাস ধরে এ ফানসুটি তৈরি করেছেন। প্রবারণা পূর্ণিমায় দ্বিতীয় দিন সোমবার রাতের আকাশে বাহারি ডিজাইনের তৈরি এ ফানুসটি আনুষ্ঠানিক ভাবে উড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় কেন্দ্রীয় কৃষক লীগ ধর্ম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি কালচার সংঘ উপক‚লীয় পটুয়াখালী ও বরগুনা জেলার প্রেসিডেন্ট নিউ নিউ খেইন সহ উপজেলা কৃষক লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে অতিথি অপ্যায়ন ও রাখানই তরুনীর নৃত্য পরিবেশন করেন। তবে সব চেয়ে বড় এ ফানুস উড়ানো দেখার জন্য রাখাইন পল্লীর আশপাশে দুরদুরান্ত থেকে আসা উৎসুক লোকজন ভিড় করেন।
রাখানই যুবক মেচো বলেন, শুধু মাত্র এই ফানুস টি তৈরি করা হয়েছে তা নায়। প্রবারণা পূর্ণিমায় উপলক্ষ্যে তাদের পাড়া থেকে ৫০ টি ফানুস উড়িয়েছেন। এর মধ্যে এটাই সব চেয়ে বড় ফানুস।
অপর রাখাইন যুবক বলেন, প্রবারণা পূর্ণিমা এ উৎসব ঘিরে প্রতিবছরই রঙের কাগজ দিয়ে বিভিন্ন ডিজাইনের ফানুস তৈরি করি। তবে এ বছর রাতের আকাশে উড়িয়েছি সব চেয়ে বড় ফানুস। প্রায় এক মাস আগে থেকেই ফানুস উড়ানোর প্রস্তুতি নেয়া হয়েছে বলে তারা জানান।
বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি কালচার সংঘ উপক‚লীয় পটুয়াখালী ও বরগুনা জেলার প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় কৃষক লীগ ধর্ম বিষয়ক সম্পাদক নিউ নিউ খেইন বলেন, ফানুস উড়ানো এখন সার্বজনীন উৎসব। এতে সকল ধর্মের লোকজন আনন্দ পায়। প্রতি বছরই প্রবারণা পূর্ণিমায় রাতের আকাশে ফানুস উড়ানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন বলেন, রাখাইনরা যাতে এ উৎসব ভালোভাবে পালন করতে পারে, সে জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া উপজেলার ২৪ টি রাখাইন মন্দিরে প্রবারণা উৎসব পালন করার জন্য সহায়তা প্রদান করা হয়েছে।
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
সব মন্তব্য
No Comments