বিশেষ প্রতিনিধি, লন্ডন: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে যাওয়ার পথে ১৭ সেপ্টেম্বর লন্ডনের হিথ্রো বিমান বন্দরে যাত্রা বিরতি করেন। এসময় লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম তাঁকে স্বাগত জানান। এসময় লন্ডনে প্রবাসী বাংলাদেশি প্রতিনিধিগণ, লন্ডন আওয়ামী লীগ ও যুব লীগের নেতৃবৃন্দ পররাষ্ট্রমন্ত্রী ড.মোমেনকে ফুল দিয়ে স্বাগত জানান এবং কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রবাস বিষয়ক সম্পাদক ড. মিসবাহুর রহমান মিসবাহ, লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক খান, লন্ডন মহানগর যুবলীগের সহ-সভাপতি জুবায়ের সেলিম, নর্থ লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান, নিউহ্যাম আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি আব্দুল বাছিত, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান প্রমুখ।
যশোর অফিস: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছ ...
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
সব মন্তব্য
No Comments