এস. এম ছাব্বির হোসেন, কয়রা, খুলনা: খুলনার কয়রায় সরকারি পুকুর থেকে সাগর সাহা (৩০) নামের ইউনিলিভার কোম্পানির এক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর সরকারি পুকুরের ইজারাদার মোশারফ হোসেন পুকুরে লাশ ভাসতে দেখেন। পরে কয়রা থানা পুলিশকে খবর দিলে, পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
জানা গেছে, নিহত সাগর সাহা পাইকগাছা উপজেলার নাছিরপুর গ্রামের শংঙ্কর সাহার ছেলে। কীভাবে, কে বা কারা সাগরকে হত্যা করছে, এবিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছি।লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেলে প্রেরণ করা হবে।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: উজিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উজিরপুর উপজেলা শাখার আয়োজনে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলা ...
পিরোজপুর অফিস: প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতে ইসলামীর শোডাউনে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, গুলিস্তানের ...
সব মন্তব্য
No Comments