পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহীতে দুর্বৃত্তদের দেওয়া পেট্রোল বোমার আগুনে একটি যাত্রীবাহী বাস পুড়েছে।
রোববার বিকাল সাড়ে ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার উদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অবশ্য কোন যাত্রী আহত হননি।
প্রত্যক্ষদর্শীরা জানান,শিমু নূর তাজ পরিবহন নামের এই বাসটি রাজশাহী থেকে যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। বাসটির পেছন পেছন চারজন হেলমেট পরিহিত ব্যক্তি দুটি মোটরসাইকেলে আসে। চলন্ত অবস্থায় তারা বাসটির দিকে পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে আগুন ধরে গেলে বাসটি থামিয়ে দেন চালক। তখন দ্রুত বাস থেকে নেমে যান যাত্রীরা।
এর পর পেট্রোল বোমার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাসটি পুড়ে যায়। আগুনের জন্য মহাসড়ক দিয়ে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের আগুন নেভান।
এরপর যান চলাচল স্বাভাবিক হন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনাস্থল থেকে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন,কারা বাসে আগুন দিয়েছে তা জানা যায়নি। দ্রুত পালিয়ে যাওয়ায় লোকজন তাদের চিনতে পারেননি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউমার্কেট এলাকায় সশস্ত্র হামলায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি খন্দকার নাঈম আহমেদ টিটন, যিনি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী বল ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের আঘাতে ব্যাপক হয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার বিভিন্ন গ্রামে আঘা ...
ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/১ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গ ...
শ্যামল কুমার বিশ্বাস (সাতক্ষীরা) আশাশুনি : সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন মরিচ্চাপ নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আক্তার। সোমবার দুপুরে পরিদর্শন কর ...
সব মন্তব্য
No Comments