স্টাফ রিপোটার: বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন (MR YAO WEN) ডাক ও টেলিযোগাযোগ সচিব জনাব আবু হেনা মোরশেদ জামান এর সাথে আজ বুধবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি বিশেষ করে মোবাইল ও টেলিযোগাযোগ খাতসহ স্মার্ট
অবকাঠামো খাতের উন্নয়ন সংক্রান্ত বিষয়াদি নিয়ে মত বিনিময় করেন।
ডাক ও টেলিযোগাযোগ সচিব বাংলাদেশ ও চীন বন্ধুপ্রতীম দুটি দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্কের উল্লেখ
করে বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তিনি টেলিযোগাযোগ খাত সহ বাংলাদেশের বিভিন্ন
অবকাঠামোগত উন্নয়নে চীনের ভূমিকার প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতে এসব সহযোগিতা
অব্যাহত রাখার অনুরোধ জানান। সচিব বলেন, বর্তমান সরকারের বিনোয়োগ বান্ধব নীতির ফলে বাংলাদেশ
বিনোয়োগের জন্য অত্যন্ত লাভ জনক একটি দেশ। সরকারের বিনোয়োগ বান্ধব নীতির সুযোগ কাজে লাগিয়ে দেশের
টেলিযোগাযোগ খাতে অধিকতর বিনোয়োগে চীন এগিয়ে আসবে বলে জনাব আবু হেনা মোরশেদ জামান আশাবাদ
ব্যক্ত করেন।
বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়ান বলেন, বাংলাদেশের সাথে চীনের উন্নয়ন অংশীদারিত্ব দিন দিন শক্তিশালী হচ্ছে।
ভবিষ্যতে এ উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে।
যশোর অফিস: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছ ...
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
সব মন্তব্য
No Comments