জুলফিকার আলী, কলারোয়া : কলারোয়ায় প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মান সম্মত প্রাথমিক শিক্ষা’ স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার(১৩ আগষ্ট) সকাল ১০ টায় প্রাথমিক শিক্ষক মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ।
উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সহকারী শিক্ষা অফিসার এসএম মফিজুল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মন্ডল মধুসূদন, হারুন অর রশিদ, প্রধান শিক্ষক মুজিবর রহমান, থানার এসআই বাকি বিল্লাহ, প্রধান শিক্ষক তৌফিকুর রহমান ও প্রধান শিক্ষক অমিত কুমার মন্ডল সহ শিক্ষক- শিক্ষিকাবৃন্দ। সভা শেষে ৮ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
সুজয় ঘোষ, নড়াইল: গায়ে আর্জেন্টিনার জার্সি, পায়ে বুট আর মাথায় প্রিয় খেলোয়ার মেসির কাঠের তৈরি অবয়ব। অক্লান্ত ধৈর্য্ ও পরিশ্রমে নিজ হাতে তৈরি প্রিয় খেলোয়াড়ের অবয়ব নিয়ে নড়াইল শহরজুড়ে পদযাত্রা করেছেন মেসিভ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
সব মন্তব্য
No Comments