ভোলা থেকে কামরুজ্জামান শাহীন: ভোলায় নব নির্বাচিত ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।মঙ্গলবার(১৩ জুলাই) বিকাল ৪টায় ভোলা জেলা প্রশাসকের মিলনায়তনে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসশক তৌফিক ইলাহী চৌধুরী।
শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদ চেয়ারম্যার আব্দুল মমিন টুলু,ডিডিএলজি মামুন আল ফারুখ প্রমূখ।
অনুষ্ঠানে ভোলা জেলার ৪টি উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানগন শপথ নেন।
উল্লেখ্য, গত ২১ জুন, ২০২১ইং তারিখে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ২টি, তজুমদ্দিন উপজেলায় ৩টি, চরফ্যাশন উপজেলায় ৫টি ও মনপুরা উপজেলায় ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments