ইউরোপ প্রতিনিতি: মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্যওউৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্থানীয় ভারতীয় দূতাবাস এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র’ (জিটিআইসিসি)-এর সাথে প্রথমবারের মতো সম্মিলিতভাবে, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। উক্ত আয়োজনটি মোট তিনটি পর্বে বিভক্ত ছিল।
গত ১২ মে ২০২২ তারিখে রবীন্দ্র-নজরুল গবেষক নির্মল কান্তি ভট্টাচার্য কর্তৃক ‘নান্দনিকতায় ভারত-বাংলাদেশ পেরিয়ে রবীন্দ্র-নজরুল’ শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপনের মধ্য দিয়ে এই জন্মবার্ষিকীর প্রথম পর্ব অনুষ্ঠিত হয় যা প্রায় ৭০০০ হাজার দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে উপভোগ করে।
মেক্সিকোতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ডঃ পঙ্কজ শর্মা ও বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম গত ২২শে মে ২০২২ তারিখে রবীন্দ্র-নজরুল প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুভ সূচনা করেন। বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রদূত মহোদয়গণ তাদেরবক্তব্যে বাঙালিসাংস্কৃতিরচিন্তা-চেতনা-মননওদর্শনে রবীন্দ্র -নজরুলের লেখনির অবদানসহ ব্রিটিশবিরোধীআন্দোলনএবং১৯৭১-এবাংলাদেশেরস্বাধীনতাসংগ্রামেমুক্তিযোদ্ধাদেরপ্রতিতাদেরলেখনীরপ্রভাবসমূহতুলেধরেন।
সাংস্কৃতিক পর্বে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের নবীন গায়িকা সাবিনা ইয়াসমিন সাথীর রবীন্দ্র সঙ্গীত উপস্থাপনা আমন্ত্রিতদের বিমোহিত করে। তাছাড়া, আর্নেস্ট দেলা তেজা এবং ভেরণিকা- দুইজন মেক্সিকান নৃত্যশিল্পী ‘দূর দ্বীপবাসীনি’ ও ‘রাঙামাটির পথে লো’ দুটি নজরুল সংগীতের সাথে নৃত্য পরিবেশন করে। ভারতীয় দূতাবাসের রুপেশ কুমারের বাঁশীর সুর, রবীন্দ্র সংগীত ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ -এর সাথে প্রিয়া দ’-এর নৃত্য এবং জিটিআইসিসি র’ শিক্ষার্থীদের মনোমুগ্ধকর তবলা ও সিতার বাদন উপস্থিত দর্শকদের নিকট প্রশংসিত হয় । সেইসাথে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় যা বাংলাদেশ ও ভারতসহ স্থানীয় প্রায় ৭০০০ দর্শক অনুষ্ঠানটি উপভোগ করে।
রবীন্দ্র-নজরুল জয়ন্তীর সর্বশেষ পর্বটি গত ২৬ মে ২০২২ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠিত হয় যেখানে বাংলাদেশের নজরুল সংগীত শিল্পী খায়রুল আনাম শাকিল-এর নজরুল সঙ্গীত পরিবেশনা দর্শক শ্রোতাদের মুগ্ধ করে । সেইসাথে, ভারতের সোমা গিরির নৃত্য, প্রকৃতি দত্ত ও দিশারী চক্রবর্তীরসংগীতমূর্ছনায়অনুষ্ঠানটিপ্রাণবন্তহয়েওঠে।
উল্লেখ্য, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র’ (জিটিআইসিসি)-এর পরিচালক ডঃ শ্রীমতি দাস এবং মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর শাহানাজ আখতার রানু রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসবের পর্ব তিনটি সঞ্চালনা করেন।
..
ডেস্ক রিপোর্ট: আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রব ...
বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে ফেরার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে ৩২ হাজার ২০০ কানাডিয়ান ও ৩৩ হাজার ৪০০ অস্ট্রেলিয়ান ডলারসহ আব্দুস সালাম (৫০) নামে বাংলাদেশি এক পাসপোর্ট য ...
স্টাফ রিপোর্টার: সঠিক ঠিকানা না পাওয়ায় বিদেশে পাঠানো প্রায় ৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট দেশে ফিরে এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে মালয়েশিয়া থেকে সর্বাধিক ৪ হাজার এবং ইতালি থেকে প্রায় ১ ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সম্প্রতি বিদেশি ভিসা নীতিতে বড় পরিবর্তন ঘোষণা করেছে, যাতে বাংলাদেশসহ মোট ৩৮টি দেশকে নতুন “ভিসা বন্ড” নীতির আওতায় রাখা হয়েছে। এই নীতি অনুযায়ী বাংলাদে ...
সব মন্তব্য
No Comments