চট্টগ্রাম অফিস: দীর্ঘ প্রায় ৯মাস বিরতির পর ১ নভেম্বর শনিবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন।
সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, দিনটিতে পর্যটক আগমন শুরু হবে সীমিত পরিসরে।
তারপরও খোলার দিন থেকেই জাহাজ চালানো হবে না বলে ঘোষণা দিয়েছে জাহাজ অপারেটররা, যা ভ্রমণপ্রেমীদের জন্য বড় ধকল। এতে ভ্রমণ যাত্রা ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জাহাজ পরিচালনাকারীরা জানিয়েছেন, তাদের অনুমতি প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। এছাড়া পুনরায় চালু করার আগে অনেক রুট, সুরক্ষা ও পরিবেশগত শর্ত পূরণ করতে হবে।
এদিকে প্রশাসনিক দিক থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো জাহাজ সেন্টমাটিন যেতে পারবে না।
এ অবস্থায়, পর্যটকরা কক্সবাজার থেকে সেন্টমার্টিন যেতে আগ্রহী হলেও জাহাজ না থাকায় তাদের ভ্রমণ পরিকল্পনায় বিঘ্ন ঘটতে পারে।
স্টাফ রিপোর্টার: শিশু, নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, অধিকার ও ক্ষমতায়নে কাজের মধ্য দিয়ে ৩০ বছর পূর্ণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি)। সংস্থাটি ‘ক্ষমতায়ন, উদ্ভা ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে কর কর্মকর্তাদের শাস্তি দেওয়ার ঘটনাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ দেওয়ার পাশ ...
স্টাফ রিপোর্টার: নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্ভরযোগ্য গণপরিবহন নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার ( ...
স্টাফ রিপোর্টার: দেশ গড়তে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।তিনি বলেন, বিআরটিসির ‘পিং বাস’ নারী যাত্রীদের নিরাপদ ...
সব মন্তব্য
No Comments