পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আটোয়ারী নিউ পপুলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে সাইফুল তার নিজ বাসভবন উপজেলার পাটেশ্বরী এলাকার দোহশুহ গ্রামে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইফুল বলেন, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর এলাকার জসিম উদ্দীনের মেয়ে পারুল আক্তার পারিপার্শ্বিক অবস্থা গোপন রেখে শিক্ষানবিশ হিসেবে আমার ক্লিনিকে সহকারী সেবিকা হিসেবে কাজ করতেন। হঠাৎ জানতে পারি পারুল ডিপ্লোমা পাশ করেনি এবং তার বিয়ে হয়েছে ও একটি সন্তান রয়েছে। সে স্বামীর কথা তোয়াক্কা না করে বেপরোয়াভাবে চলাফেরা করার কারণে তার স্বামী তালাক প্রদান করে। এর প্রেক্ষিতে পারুল বাদী হয়ে ঠাকুরগাঁও কোর্টে দুইটি মামলা করে। বর্তমানে মামলা দুটি চলমান রয়েছে।
সাইফুল বলেন, বিষয়গুলো জানার পরে আমি তাকে আমার প্রতিষ্ঠান থেকে প্রায় দুই মাস পূর্বে চাকরি হতে অব্যাহতি দেই। তারপর হতে বিভিন্ন সময় সে আমাকে মোবাইল ফোনে প্রেমের প্রস্তাব দিতো এবং আমি তা প্রত্যাক্ষান করতাম। পরে কোন উপায় না পেয়ে পারুল ও তার দুলাভাই তসলিমসহ তার পরিবারবর্গ আমার কাছে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে।
তিন লক্ষ টাকা চাঁদা না দেওয়ার কারণে একটি ঘটনা দেখিয়ে গত ৩১ মে ঠাকুরগাঁও সদর থানায় একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা করে। উক্ত মামলায় আমরা জামিনে আছি। পরে জানতে পারলাম গত ৭ জুন আমার ও পরিবারের বিরুদ্ধে মিথ্যা নারী ও শিশু নির্যাতন দমন মামলা করে। আমি উক্ত টাকা না দিলে আমার বিরুদ্ধে ও পরিবার এবং আত্মীয় স্বজনের নামে মিথ্যা মামলা ও হয়রানি করতে থাকবে বলে সে জানায়। সম্মেলনে সাইফুল প্রশাসনের কাছে মিথ্যা মামলা তদন্ত করে ন্যায় বিচার কামনা করেন।
উক্ত সংবাদ সম্মেলনে টেলিভিশন, প্রিন্ট মিডিয়া ও অনলাইন পত্রিকার অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম বিজ্ঞ আদালতের কাছে সুষ্ঠু ও ন্যায় বিচার চেয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়ে সংবাদ সম্মেলনের সমাপ্তি করেন।
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্য ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত শান্তিরক্ষীদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি দিতে আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতি বছর ২৯ মে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। দি ...
স্টাফ রিপোর্টার: আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেশে-বিদেশে আদালতের আদেশে জব্দ বা অ ...
সব মন্তব্য
No Comments