বিশ্বকাপ
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে দেখা গেল আর্জেন্টিনাকে। বাংলাদেশ সময় বুধবার (১১ জুন) সকালে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশনে নামতে যাচ্ছে লিওনেল স্কালোনির দল।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে আর্জেন্টিনা। ম্যাচের অষ্টম মিনিটেই দূরপাল্লার দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন ভ্যালেন্তিন বার্কো। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান আর বাড়াতে পারেনি আলবিসেলেস্তেরা। অন্যদিকে আইসল্যান্ডও কিছু পাল্টা আক্রমণ গড়ে তুললেও আর্জেন্টিনার রক্ষণভাগ ছিল যথেষ্ট সংগঠিত।
চোট কাটিয়ে ফিরলেও শুরুর একাদশে ছিলেন না আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বেঞ্চে থেকে ম্যাচ শুরু করা মেসিকে দ্বিতীয়ার্ধে মাঠে নামান কোচ স্কালোনি। মাঠে নেমেই নিজের উপস্থিতির জানান দেন আটবারের ব্যালন ডি'অরজয়ী তারকা। তার দারুণ পাস থেকে সুযোগ তৈরি হয়, যার ফলে পেনাল্টি আদায় করে আর্জেন্টিনা। পরে নিজেই স্পট-কিক থেকে গোল করে দলের ব্যবধান ২-০ করেন তিনি।
ম্যাচের ৮৬তম মিনিটে ব্যবধান ৩-০ করেন থিয়াগো আলমাদা। মাঝমাঠ থেকে আক্রমণ গড়ে তোলেন রদ্রিগো দে পল। তার তৈরি সুযোগ কাজে লাগিয়ে সহজ ফিনিশিংয়ে জালের দেখা পান আলমাদা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের স্বস্তিদায়ক জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এই জয়ের মাধ্যমে টানা সাত ম্যাচে অপরাজিত থাকল আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে শেষ দুই প্রস্তুতি ম্যাচেই জয় পেয়েছে স্কালোনির শিষ্যরা। বিশেষ করে মেসির সুস্থ হয়ে মাঠে ফেরা এবং গোল ও গোলে সহায়তা করা আর্জেন্টিনা শিবিরের জন্য বড় স্বস্তির খবর। কয়েকদিন আগেও তার হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে শঙ্কা ছিল। তবে কোচ স্কালোনি আগেই জানিয়েছিলেন, মেসি দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং শেষ প্রস্তুতি ম্যাচে কিছু সময় খেলতে পারবেন।
২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। আইসল্যান্ডের বিপক্ষে এই জয় দলটির আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল। আক্রমণ, মাঝমাঠ ও রক্ষণ—তিন বিভাগেই ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স দেখিয়ে বিশ্বমঞ্চের আগে নিজেদের প্রস্তুতির ইতিবাচক বার্তাই দিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের ফাইনালে হেরে ভেঙে পড়া লিওনেল মেসিকে বরাবরই আগলে রেখেছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গের পর ট্রফির দিকে তাকিয়ে থাকা মে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (IFFHS) ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকে বেছে নিয়ে ফিফার গোল্ডেন বল সিদ্ধান্তের সঙ্গে সরাসরি দ্বিমত প্রকাশ করেছে। জার্ ...
সব মন্তব্য
No Comments