স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, বাংলাদেশ এবং দেশের মানুষের প্রতি কোনো ভালবাসা শেখ হাসিনার নেই। তিনি ভালবাসেন ভিনদেশীদের। চট্টগ্রামে প্রকাশ্যে একজন অ্যাডভোকেটকে কুপিয়ে হত্যা করলো এতে কোনো মায়া না হলেও যার অনুসারী এই হত্যাকাণ্ড চালিয়েছে সেই চিন্ময়ের দাবি জানান শেখ হাসিনা।
তিনি বলেন, ফেলানীর জন্য শেখ হাসিনার অশ্রু ঝড়ে না, তার প্রভূ রাষ্ট্রের কেউ মারা গেলে তিনি সহ্য করতে পারেন না।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর বারিধারা জে ব্লকের রাজউক মাঠে ভাটারা থানার ৩৯ নং যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
জুয়েল বলেন, মানুষ পাপ করলে পরে অনুশোচনা করে। কিন্তু আওয়ামী লীগ নামক দানব দলটির মাঝে কোনো অনুশোচনাও নেই। কারণ, সন্ত্রাস, দূর্নীতি, হত্যা, গুম আওয়ামী লীগের রাজনৈতিক কালচার। এই দলটি যদি আবার ঘুরে দাঁড়াতে পারে তাহলে দেশের শান্তিকামী জনতার রক্ত নিয়ে হলি খেলবে। যা শেখ হাসিনা দলীয় নেতাদের সাথে অভিও বার্তায় সে ইঙ্গিতও দিয়েছেন। তাই দেশের স্বার্থে, নতুন প্রজন্মের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে এদেরকে প্রতিহত করতে হবে।
৩৯ নং যুবদলের আহবায়ক ইউসুফ হোসেন বাবুর সভাপতিত্বে সদস্য সচিব ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৯ জুন ২০২৬ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়া ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে কেক কাটা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগের দুই নেত্রীর জামিন আবেদন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার সর্বস্তরের নাগরিক ও সাংবাদিকদের উদ্দেশ্যে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট বিবরণী আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন পৌরসভার প্রশাসক এবং জামালপুরে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে একটি বাসার বেডরুমের এসির ইনডোর ইউনিট থেকে চারটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর র ...
সব মন্তব্য
No Comments