ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ দোকান মালিক সমিতি গতকাল ১৫ জুলাই হইতে দেশের সকল দোকান ও মার্কেট খুলেছেন। এমনকি আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও মার্কেট খোলা রেখেছেন। কিন্তু দেশের ৬০ লক্ষ দোকান কর্মচারীদের বেতন বোনাসের বিষয়ে কিছুই বলা হচ্ছেনা।
আজ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা শেষে সভাপতি-রফিকুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক-আমিরুল হক্ আমিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী মোল্লাহ এক যোথ বিবৃতিতে বলেন সম্প্রতি বাংলাদেশসহ সারা বিশ্বে প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে প্ররিত্রানের জন্য স্কুল, কলেজসহ অফিস আদালত বন্ধ থাকলেও দেশের দোকান/মার্কেট খুলে দেয়া হয়েছে কিন্তু এইসব দোকান মার্কেটে কর্মরত শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস প্ররিশোধের ব্যাপারে কিছুই বলছেন না। নেতৃবিন্দ বলেন দেশের বিভিন্ন জায়গায় দোকান কর্মচারীরা অবহেলিত, নিপীড়িত ও নির্যাতিত এবং তারা বে-আইনীভাবে চাকুরীচ্যূত হচ্ছে। অবিলম্বে এই সমস্ত বে-আইনী কর্যক্রম বন্ধ করতে হবে।
তারা বলেন সারাদেশে প্রায় ৬০ লক্ষ দোকান কর্মচারীরা তাদের পরিবার নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। তারা সারা দেশের দোকান কর্মচারীদের চলতি মাসের বেতন-ভাতা ও ঈদ বোনাস ১৯ জুলাইয়ের মধ্যে পরিশোধের আহ্বান জানিয়েছেন।
সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মোঃ ফজল হক, বাবুল ব্যাপারী, দিদার হোসেন, রিদয়, বাদশা মিয়া, মোস্তফা কামাল প্রমূখ।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments