আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ ২৪শের জুলাই-আগষ্ট গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর পক্ষ থেকে স্মারক পত্র ও ঈদ উপহার পৌছে দিচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
২৮শে মার্চ ২৫ ইং (শুক্রবার) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শালচূড়া গ্রামের শহীদ শাহাদাত ও শহীদ আশ্রাফুলের মাতার কাছে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার সামগ্রী ও লিখিত বার্তা হস্তান্তর করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগের কো-অর্ডিনেটর ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুছ ছালাম সাহেবের ছেলে ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান
এসময় উপস্থিত ছিলেন নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, ঝিনাইগাতী ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহব্বায়ক সামিউল ইসলাম সাদা,
যুগ্ম-আহব্বায়ক শামীম আহমদ,উপজেলা কৃষক দলের আহ্বায়ক সুলতান মাহমুদ। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুছ ছালাম সাহেবের ছেলে আরিফুর রহমান, শাকিল রানা আকন্দ, মানিক,ছাত্রনেতা মিলন,হিটলার, রুমান প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন বিভাগীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার একে এম জহিরুল ইসলাম ও সদস্য সচিব ডা. মো. সায়েম মনোয়ার।
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
পিরোজপুর অফিস: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
সব মন্তব্য
No Comments