ডেস্ক রিপোর্ট: 'সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এর উদ্যোগে সেলুনে আসা সেবাগ্রহীতাদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে চট্টগ্রাম সিটির দামপাড়ায় বৃহস্পতিবার (১৪ জুলাই) বুক সেলফ ও বই বিতরণ করা হয়েছে। শান্ত হেয়ার কাটিং সেলুনে সংগঠনের প্রতিষ্ঠাতা, কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় কার্যক্রমের উদ্বোধন করেন বীজন নাট্য গোষ্ঠীর দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশ। এ সময় তিনিসহ অতিথিরা সেুলনের ম্যানেজার বাবুল নাথের হাতে বই ও সেলফ তুলে দেন।
বীজন নাট্য গোষ্ঠীর সহ দল প্রধান উম্মে কুলসুম কেয়া, সদস্য মান্নান হিমেল, অভিনেতা বাপ্পি হায়দার, আবৃত্তি শিল্পী আশিক আরেফিন, নাট্য কর্মী সৌরভ পাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মোশারফ ভূঁইয়া পলাশ বলেন, ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এর এ উদ্যোগের ফলে মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি হবে। এটি একটি ভাল উদ্যোগ। আমি এটাকে সাধুবাদ জানাই।’
গোলাম মাওলা জসিম জানান, বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে নাটকীয়ভাবে তরুণ প্রজন্মের যোগাযোগের পদ্ধতি বদলে যাচ্ছে। আর এর ফলে মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস কমে গেছে। দিন দিন হারিয়ে যাচ্ছে বইয়ের পাঠক। পাঠবিমুখতা দূর করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আমার এ উদ্যোগ।
উল্লেখ, অবসরে বই পড়ুন’- স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র কার্যক্রম শুরু হয়।
ডেস্ক রিপোর্ট: সরকারের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী রাত ৭টার পর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি, এই সিদ্ধান্তের ফলে মার্কেটের ভেতর ...
ডেস্ক রিপোর্ট: টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল ব্যানার্জি) আর নেই। রোববার (২৯ মার্চ ২০২৬) দিঘার অদূরে তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হ ...
ডেস্ক রিপোর্ট: তার শুরুটা অভিনয় দিয়ে। অভিষেকটা হয়েছিল কলকাতায় রাজেশ তরফদারের হাত ধরে। এরপর এহতেশাম পরিচালিত রাজধানীর বুকে চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু। একে অভিনয় করেন, আজ ...
স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মৃতিকে স্মরণ করে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বৃহস্পতিবার ( ...
সব মন্তব্য
No Comments