ডেস্ক রিপোর্ট: অনুষ্ঠিত হলো ‘শেখ হাসিনার দর্শন : ভিশন ও নেতৃত্ব, উন্নয়নের চাবিকাঠি’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব। বইটির লেখক পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক. ম মোজাম্মেল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
অনুষ্ঠানে আলোচক ছিলেন প্রথমআলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী। এছাড়া বই সম্পর্কে বক্তত্ব রাখেন বইটির লেখক ড. এ কে আব্দুল মোমেন।
স্বাগত বক্তব্য প্রদান করেন বেঙ্গলবুকসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান। এছাড়া বেঙ্গলবুকস নিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রকল্পপ্রধান
আজহার ফরহাদ। ধন্যবাদ জ্ঞাপন করেন বেঙ্গলবুকসের কনসালট্যান্ট
গাজী মুনছুর আজিজ।
‘শেখ হাসিনার দর্শন : ভিশন ও নেতৃত্ব, উন্নয়নের চাবিকাঠি’ শীর্ষক এই বইটিতে শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন সেক্টরে উল্লেখযোগ্য অগ্রগতির নানা তথ্য তুলে ধরা হয়েছে। এছাড়া রাষ্ট্রনায়ক হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের নানা বিষয়ও উঠে এসেছে। লেখকের সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা স্মৃতির কথাও বলা হয়েছে বইটিতে।
বইটির প্রচ্ছদ ও শিল্প নির্দেশনা দিয়েছেন আজহার ফরহাদ। ১৬৮ পৃষ্ঠার বইটির দাম ৬৯০ টাকা। একুশে বইমেলায় বইটি পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানে বেঙ্গলবুকসের ৮৮ নম্বর স্টলে।
স্টাফ রিপোর্টার: প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলি ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার, ৯ জুন তাঁর পদত্যাগের জল্পনায় সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। এর আগে সোমবার ...
বিনোদন ডেস্ক: আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার, ৫ জুন দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের জনপ্রিয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী আবারও বাবা-মা হলেন। শুক্রবার ৫ জুন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কন্যা সন্তানের আগমনের খবর নিশ্চিত করে ...
সব মন্তব্য
No Comments