মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীভূক্ত মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম ব্যাচে ২০১৭-১৮ সেশনের ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।
সোমবার সকাল ১০ টায় রামেবির উপাচার্য অধ্যাপক ডা. এ,জেড, এম মোস্তাক হোসেন-এর হাতে ফলাফল তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো: আনোয়ার হাবীব।
এসময় উপাচার্য বলেন,রাজশাহী মেডিকেল বিম্ববিদ্যালয় অতীতে আতি দ্রুততার সাথে ফলাফল ঘোষণা করেছে। এবারও পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা করেছে। এতে করে দ্রুততার সাথে শিক্ষার্থীদের পড়াশোনা শেষ হয়ে তারা কর্মে ফিরতে পারবে। এছাড়ও সেশন জটও কম হবে।এমবিবিএস ফাইনাল প্রফের ফল প্রকাশসদ্য এমবিবিএস পাশ করা নবীন ডাক্তারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান রামেবির উপাচার্য।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ,রেজিস্ট্রার অধ্যাপক ডা.মোহা: আনোয়ারুল কাদের,কলেজ পরিদর্শক অধ্যাপক ডা.মো: মোসাদ্দেক হোসেন,পরিচালক (অর্থ ও হিসাব) ডা. মো.জাকির হোসেনসহ উর্ধতন কর্মকর্তারা।
উল্লেখ্য,এবার রামেবির প্রথম পেশাগত চূড়ান্ত পরীক্ষায় এক হাজার ৯২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন,এর মধ্যে পাস করেছেন এক হাজার ৩৭৮ জন। এতে পাসের হার ৭১.৭০ শতাংশ।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments