ভোলা প্রতিনিধি: ভোলায় নতুন করে ৩৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষা করে আরো ৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত ৩৮ জনের মধ্যে ভোলা সদর ৩০ জন, বোরহানউদ্দিনে ৪ জন, তজুমুদ্দিনে ৪ জন ও চরফ্যাশনে ২ জন।
শনিবার(১৭ জুলাই) সকালে ভোলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোলায় এ পযর্ন্ত করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫২৩ জনের, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৪ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে আইসোলেশন ইউনিটে ২৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
ভোলায় করোনায় আক্রান্ত হয়ে এ পযর্ন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে উপসর্গ নিয়ে জেলার বাহিরে আরো ৫০ জনের মৃত্যু হওয়ার খবর রয়েছে। ভোলায় এ পযর্ন্ত ১৬হাজার ৬১৫ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments